শুধু পার্টি করেই আয় কোটি টাকা
ODD বাংলা ডেস্ক: এমন চাকরিই তো মানুষের স্বপ্ন। মানে আমরা কাজ থেকে ছুটি নিয়ে যেমন ফূর্তি করতে বিভিন্ন জায়গায়, পার্টিতে যাই। আর যদি কেউ পার্টিতে যাওয়ার জন্যই টাকা পান, তাহলে কেমন হয় ! এমনই অভিনব কাজ পেয়েছেন এক তরুণী। তার লাস্যে ও শরীরী আকর্ষণে মুগ্ধ করেন সবাইকে, যার পরই পার্টিতে হায়ার করা হয় তাকে। এ যেন সুখের চাকরি। এমনই অভিনব কাজ পেয়েছেন এক তরুণী।
২৪ বছর বয়সী এরিকা নর্থ পেশায় একজন মডেল। আমেরিকার অ্যারোগন শহরের বাসিন্দা তিনি। একটা সময় পেট চালানোর মতো টাকা ছিল না তার কাছে। তবে আচমকাই এক কাজের সন্ধান পান তিনি। যা তার জীবনকে বদলে দেয়। তার পেশার নাম অ্যাটমোসফিয়ার মডেল। এর থেকে প্রচুর পরিমাণ টাকা রোজগার করেন এরিকা নর্থ।
তার দাবি, তিনি ক্লায়েন্টদের সঙ্গে বিছানায় যান না। যদিও তার এই মন্তব্য নেটিজেনদের মনঃপূত হয়নি। তাতে অবশ্য তিনি পরোয়া করেন না। এরিকার মতো ভারতেও দিল্লি, মুম্বই, কলকাতা সহ বড় শহরগুলোতে এই ধরনের নারীকে হায়ার করা হয়। তবে তার চল কম। অনেকে ক্লায়েন্টদের সামনে টোপ হিসেবেও ব্যবহার করেন এই মডেলদের। এদের সাহায্যে মোটা টাকার ডিলও সেরে নেন ক্লায়েন্টরা। সেখান থেকে মোটা অঙ্কের টিপও পান তিনি।





Post a Comment