নেশার ঘোরে শতাধিক পেরেক ও নাট-বল্টু খেলো যুবক
ODD বাংলা ডেস্ক: একজন রোগী প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালের আসেন। অবস্থা বেগতিক দেখে তাকে হাসপাতালে ভর্তি নেয়। পরে চিকিৎসকরা অবস্থা বুঝে তাকে অপারেশনের নির্দেশ দেন। এরপর অপারেশন করে তার পেট থেকে যা বের হয় তা দেখে তাজ্জব চিকিৎসকরা। ঐ রোগীর পেট থেকে বের করা হয় শতাধিক পেরেক, স্ক্রু, নাট-বল্টু। শুধু তাই নয়, ধারালো ছুরিও।
অদ্ভূত এই ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ লিথুনিয়ার একটি হাসপাতালে। জানা যায়, বালটিক সমুদ্র সৈকতের পাশে অবস্থিত ক্লাইপেডিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনঘণ্টা ধরে ঐ রোগীর অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানান, অ্যালকোহলে আসক্ত ছিলেন রোগী। সেটি ছাড়ার পর গত এক মাস ধরে এগুলো ধাতব গিলেছেন তিনি।
তিনি আরো জানান, এটি একটি অনন্য ঘটনা। তার পেট যেসব পেরেক, স্ক্রু পাওয়া গেছে তার মধ্যে চার ইঞ্চির একটি ধাতব বস্তুও ছিল। অস্ত্রোপচারের পর রোগীর সুস্থ আছে। তবে আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রোগীর এই অস্ত্রোপচারের বিষয়টি লিথুনিয়ার এলআরটি সাময়িকীতে এ নিয়ে নিবন্ধ প্রকাশিত হয়েছে।
ক্লাইপেডিয়া হাসপাতালের চিকিৎসকরা এই ঘটনাকে ব্যতিক্রম বলে মন্তব্য করলেও এমন ঘটনা আরো কয়েকটি ঘটেছে। ২০১৮ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার সেন্ট পিটার্স স্পেশ্যালাইজড হাসপাতালে পেট ব্যথা নিয়ে এসেছিলেন এক রোগী। অপারেশনের পর তার পেট থেকে শতাধিক পেরেক, স্ক্রু-কব্জা বের করা হয়।





Post a Comment