জিন্স প্যান্টের পকেটে তিনটি বোতাম কেন থাকে?


ODD বাংলা ডেস্ক: জিন্স তো পরেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন, উপরের ছবিতে যে তিনটি বোতাম দেখা যাচ্ছে, সেই তিনটি বোতাম কেন থাকে? স্রেফ স্টাইলই যদি হত, তাহলে সব প্যান্টে নিশ্চয়ই থাকত না।

কী বলবেন, এই বোতামগুলি নিতান্তই ‘‘অপ্রয়োজনীয়’’?

ফিরে যেতে হবে ইতিহাসে। জিন্স কারা পরতেন? মূলত শ্রমিক, যাদের কায়িক শ্রমের পরিমাণ ছিল বিপুল। কারখানা বা অন্যত্র কাজ করার সময়ে প্যান্ট হামেশাই ছিঁড়ে যেত। আর বেশিরভাগ ক্ষেত্রেই ছিঁড়ত পকেট বা পকেটের কাছে। অথচ এই পকেট ছিল শ্রমিকদের কাছে মহামূল্যবান বস্তু।

১৮৭৩ সালে এল আমূল পরিবর্তন। লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানির এক সাধারণ ক্রেতা, পেশায় দর্জি জেকব ডেভিস নিয়ে এলেন সমাধান, যা জিন্সের ডিজাইনই পুরোপুরি বদলে দিল চিরতরে।

সেলাইয়ের উপরে পকেটের কোণ ঘেঁষে তিনটি তামার বোতাম সেঁটে দেন তিনি। স্রেফ তিনটি ছোট্ট বোতাম বড় সমস্যার চিরকালীন সমাধান এনে দেন। এর পেটেন্ট চেয়েছিলেন জেকব। কিন্তু পর্যাপ্ত অর্থ না-থাকায় তিনি পেটেন্ট পাননি। তবে ইতিহাস তাকে ভোলেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.