পুলিশের জিজ্ঞাসাবাদ এড়াতে তিনদিন অজ্ঞানের অভিনয়, জেগে উঠলেন মাংসের ঘ্রাণে

 


ODD বাংলা ডেস্ক: চীনের হুবেই প্রদেশের জিয়াওগানের বাসিন্দা তিনি। প্রতারণার দায়ে পুলিশ গ্রেফতার করেছিল তাকে। পুলিশের জিজ্ঞাসাবাদ এড়াতে তিনদিন ধরে অজ্ঞানের অভিনয়, জেগে উঠলেন মাংসের তরকারির ঘ্রাণে!

জানা যায়, প্রতারণার সন্দেহে গত ৭ জুলাই তাকে গ্রেফতার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ এড়াতে অজ্ঞান হওয়ার ভান করেন তিনি। তাকে জাগিয়ে তোলার জন্য ডাক্তাররা অনেক চেষ্টা করেন। তবে ব্যর্থ হন তারা।


দুই দিন অজ্ঞান থাকার পর তৃতীয় দিন অবাক করা এক ঘটনা ঘটে। অজ্ঞান ব্যক্তির বিছানার পাশে বসে এক পুলিশ সদস্য গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন। সেই খাবারের ঘ্রাণেই কিনা জেগে উঠলেন তিনি! এসময় তিনি ওই পুলিশ সদস্যকে বলেন, খাবারের দারুণ ঘ্রাণ বেরিয়েছে।


তার সঙ্গে একমত পোষণ করেন ওই পুলিশও। তিনি বলেন, আমি যে খাবার খাচ্ছিলাম তা থেকে বেশ ঘ্রাণ বের হয়। আর সেই ঘ্রাণ পুরো রুমে ছড়িয়ে পড়ে। খাবারের গন্ধেই জেগে ওঠেন ওই ব্যক্তি। তারপর পুলিশ জানান যে, জিজ্ঞাসাবাদ এড়াতেই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলেন তিনি।


গ্রেফতারকৃত ওই ব্যক্তি বলেন, খাবারের ঘ্রাণেই শেষ পর্যন্ত অজ্ঞান অবস্থা থেকে জেগে ওঠেন তিনি। তিনি বলেন, আমি তিনদিন ধরে কিছু খাইনি। তাই যখন আমি খাবারের ঘ্রাণ পাই তখন আর সহ্য করতে পারছিলাম না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.