ট্রাফিক জ্যামে বিরক্ত যুবক, ঝাঁপ দিলেন কুমিরে ভরা নদীতে
ODD বাংলা ডেস্ক: ট্র্যাফিক জ্যাম এখনকার সময়ের অন্যতম প্রধান সমস্যা। জ্যামে পরলে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তবে গরমের মধ্যে বসে থাকতে কারোরই ভালো লাগে না। কিন্তু চাইলেই তো গাড়ি রাস্তায় ফেলে রেখে চলে যাওয়া যায় না। তাই ট্র্যাফিক জ্যামে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে জিমি ইভান জেনিংস নামের এক ব্যক্তি। শুধু বিরক্ত হয়েছে তা কিন্তু নয়, তিনি বিরক্ত হয়ে কুমিরে ভরা নদীতে ঝাঁপ দিয়েছেন।
জানা যায়, তিনি লুইজিয়ানার বাসিন্দা। সড়ক দুর্ঘটনার কারণে দুই ঘণ্টার বেশি সময় ধরে ট্র্যাফিক জ্যামে আটকে ছিলেন তিনি। বসে থাকতে থাকতে বিরক্ত জিমি ভেবেছিলেন, পাশে থাকা নদীতে নেমে কিছুক্ষণ সাঁতার কাটবেন। তারপর আবারো গাড়ি চড়বেন।
তিনি বলেন, আমরা গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমি সামনে নদী দেখতে পাই। আমার কাছে এটি বোকামি মনে হলেও আমি নদীতে ঝাঁপ দেই। জামাকাপড় না খুলেই আটচাফালাইয়া নদীতে ঝাঁপ দিই আমি। কিন্তু নদীতে যে কুমির আছে তা জানতাম না আমি।
আমি জীবন নিয়ে খুব খুশি ছিলাম। সবকিছু আমার মন মতো হচ্ছিল। আমি মানুষজনকে আগেও নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখেছি। কিন্তু পরক্ষণের আমার মনে পড়ে, এগুলো তো আমি সিনেমায় দেখেছি! কিন্তু নদীতে ঝাঁপ দেয়ার পরই বিপত্তি দেখা দেয়। তখন আমার হাতে ব্যথা পাই। আর এই কারণে সাঁতার কেটে কিনারায় আসতে চাইছিলাম। কিন্তু স্রোত অনেক শক্তিশালী ছিল। দেড় ঘণ্টা সাঁতার কেটে আমি ক্লান্ত হয়ে যাই। আমার বাম হাত অনেকটা অকেজো হয়ে যায়। আমি ডান হাত এবং পা দিয়ে কোনো রকম ভেসে ছিলাম। পুরোটা সময় আমি প্রার্থনা করছিলাম।
পরে অবশ্য নদীর কিনারায় পৌঁছাতে সক্ষম হন জিমি। সেখানে পৌঁছানোর পর তাকে পুলিশ গ্রেফতার করে।





Post a Comment