মাছেরাও পেল উড়ার সুযোগ!
ODD বাংলা ডেস্ক: সাধারণত পাখিরা আকাশের উড়ে। ঝকঝকে নীল আকাশ, সবুজ গাছপালা- হ্রদের নীল জলরাশির উপর দিয়ে পাখিদের উড়ার জন্য এরচেয়ে ভালো দিন আর হতেই পারে না। তবে এবার পাখি নয়, আকাশে উড়ছে মাছ। ইউটাহ হ্রদের নীল জলরাশির উপর থেকে উড়ে আসছে হাজার হাজার মাছ।
জানা যায়, ইউটার প্রাণী সংরক্ষণ বিভাগ সম্প্রতি দুর্গম হ্রদগুলোতে মাছের প্রজনন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আর এই কারণেই সেখানে অবমুক্ত করা হয়েছে ৩৫ হাজার মাছের পোনা। আর এই মাছগুলোকে বিমান থেকে ফেলা হয়েছে হ্রদের জলে।
কারণ দুর্গম এলাকা হওয়ার হ্রদের কাছে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই ছোট বিমানে করে মাছের পোনা এনে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউটার প্রাণী সংরক্ষণ বিভাগের মুখপাত্র ফেইথ জলি। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। লাখ লাখ মানুষ ওই ঘটনার ভিডিও দেখেছেন।





Post a Comment