যুবকের অস্ত্রোপচারের জন্য ডাকা হলো দমকল কর্মী
ODD বাংলা ডেস্ক: দমকল কর্মীদের সাধারণত ডাক হয় যে কোনো বড় ধরনের আগুন লাগার ক্ষেত্রে। তবে হাসপাতালে অস্ত্রোপচারের জন্য ডাকা হলো দমকলের কর্মীদের! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। এমটাই ঘটেছে ব্রিটেনে। সেখানে অপারেশনের জন্য ডাকা হয়েছে দমকল কর্মী।
জানা গেছে, সম্প্রতি এক যুবক আজব অসুস্থতা নিয়ে ২২ জুলাই ভর্তি হন হাডারসফিল্ড রয়্যাল ইনফার্মারি হাসপাতালে। তার বিশেষ অঙ্গে আটকে রয়েছে ধাতুর আংটি। আর তা কিছুতেই বের করা সম্ভব হচ্ছে না। এরপরই ওয়েস্ট ইয়র্কশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অন্তর্গত টেকনিক্যাল রেসকিউ সার্ভিসের কর্মকর্তাদের সাহায্য চান চিকিৎসকরা। টেকনিক্যাল রেসকিউ সার্ভিসের কর্মকর্তারা এসে যন্ত্র দিয়ে কেটে ওই আংটিটি বের করেন।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, আমি জানি না ওই যুবক কেন এমন কাজ করলেন। তবে আমার যেটুকু মনে হয়, পুরুষাঙ্গের দৃঢ়তা ধরে রাখতেই ওই কাণ্ড ঘটিয়েছে যুবকটি। এই ঘটনা খুবই বেদনাদায়ক।





Post a Comment