১৭ বছরে ১৯২ বার পরীক্ষা দিয়েও পেল না ড্রাইভিং লাইসেন্স
ODD বাংলা ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স পেতে হলে পরীক্ষা দিতে হয়। আর এই পরীক্ষায় বেশিভাগ মানুষ একবারেই পাস করে। আবার কেউ কেউ হয়তো দুইবারের পাস করে। কিন্তু কখনো কি শুনেছেন, ১৭ বছর ধরে একজন মানুষ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে চলেছেন। এই ১৭ বছরে ১৯২ বার পরীক্ষায় বসেও একবারও পাস করতে পারেননি। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। তেমনটাই হয়েছে পোল্যান্ডের এক ব্যক্তির।
জানা যায়, ৫০ বছর বয়সি ওই ব্যক্তি পোল্যান্ডের পিওত্রকৌও ট্রাইবুনালস্কির বাসিন্দা। তার নাম জানা না গেলেও একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে চলেছেন। কিন্তু ১৯২ বার পরীক্ষাতে বসেও পাস করতে পারেননি তিনি। এজন্য এখন পর্যন্ত তার খরচ হয়েছে ৬ হাজার জলোটি অর্থাৎ ভারতীয় টাকায় যার মূল্য দাঁড়ায় এক লাখ ৩২ হাজার টাকা।
আসলে পোল্যান্ডে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দু'টি ভাগে বিভক্ত। প্রথমে থিওরি পরীক্ষা এবং পরবর্তীতে প্র্যাকটিক্যাল পরীক্ষা। থিওরি পরীক্ষা ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ পাস করলেও, প্র্যাকটিক্যাল পাস করেন মাত্র ৪০ শতাংশ। অবশ্য ওই প্রদেশেরই আরও এক ব্যক্তি প্রায় ৪০ বার একই পরীক্ষায় বসেও পাস করতে পারেননি।





Post a Comment