যে উপায়ে নিমিষেই দূর হবে ব্রণের দাগ



ODD বাংলা ডেস্ক:  নির্দিষ্ট একটি বয়সের পর অনেকের ত্বকেই ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যা নারী-পুরুষ উভয়েরই হয়ে থাকে। বিরক্তিকর এই ব্রণ অনেক সময় সেরে গেলেও এর দাগ সহজে পিছু ছাড়তে চায় না। যা চেহারার পুরো সৌন্দর্যকে নষ্ট করে দেয়। 

তবে এই ব্রণের দাগ থেকে খুব সহজ একটি উপায়ে আপনি রক্ষা পেতে পারেন। এর জন্য ব্যবহার করুন জাদুকরী একটি ফেসপ্যাক। যা খুব সহজেই ব্রণ সহ মুখের যেকোনো ধরনের দাগ থেকে মুক্তি দেবে।তাছার সপ্তাহে পাঁচ দিন করে টানা দুই মাস ব্যবহার করলে দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ। চলুন তবে জেনে নেয়া যাক সেই জাদুকরী ফেসপ্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি- 


যা যা লাগবে


এক টেবিল চামচ গুঁড়া দুধ, কুচি করে কাটা মাঝারি সাইজের একটি শসা ও এক টেবিল চামচ মিষ্টি দই।


তৈরি ও ব্যবহার পদ্ধতি


প্রথমে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিন। এরপর মুখ ভালো করে পরিষ্কার জলে ধুয়ে মুছে শুকিয়ে নিন। এবার মাস্কের মতো মিশ্রণটা আঙুলের সাহায্যে আলতো করে ঘষে দাগযুক্ত স্থানগুলোতে লাগিয়ে নিন এবং পুরো মুখে লাগান। প্যাকটি লাগানো শেষ হলে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.