বুকের দুধের রং হঠাৎ গোলাপি, আতঙ্কে ঐ তরুণী
ODD বাংলা ডেস্ক: প্রথমবার মা হয়েছেন। কিন্তু চিন্তায় রাতে ঘুম হচ্ছে না তরুণীর। কারণ তার সন্তানকে পান করানোর জন্য বুক থেকে যে তরল বেরোচ্ছে তার রং গোলাপি। এটা দেখে বেশ চিন্তিত সে। ঐ তরুণীর নাম জনসন।
প্রায় ছয় সপ্তাহ আগে হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। তারপর নিয়ম মতো বাড়ি ফিরে আসেন। সন্তানকে বুকের দুধ পান করাতে শুরু করেন। এরপরই আচমকা তিনি একদিন দেখতে পান তার বুকের দুধের রং গোলাপি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন নারী নিজেই। সেই ভিডিও ভাইরাল হয়।
তরুণী জানান, 'মা হওয়ার আগে বা পরে আমাকে কেউ জানাননি যে, বুকের দুধের রং বিভিন্ন রঙের হতে পারে। সেজন্যই আমি অবাক হয়েছি।' দুধের রং কেন গোলাপি হচ্ছে? সোশাল মিডিয়ায় এই প্রশ্নও করেন তরুণী। তার উত্তরে অনেকে জানান, দুধের মধ্যে রক্ত আসছে। সেই কারণে এমনটা হচ্ছে। তবে তা চিন্তার কোনো কারণ নেই। তিনি নিশ্চিন্তে সন্তানকে দুধ খাওয়াতে পারেন।
অনেক চিকিৎসক এই ভিডিও দেখেছেন। তারা জানিয়েছেন, দুধের রং গোলাপি হওয়া কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। আস্তে আস্তে ফের সাদা হয়ে যাবে ঐ দুধ।





Post a Comment