বয়সে বড় মেয়েকে বিয়ে করলো ১৭ বছরের কিশোর, অতঃপর..
ODD বাংলা ডেস্ক: বর্তমান সময়ে প্রায়ই মোবাইল, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে পরিচয় এরপর প্রেম, তারপর বিয়ে হয়। এরকম ঘটনা আমরা অনেক শুনেছি। তবে কখনো শুনেছেন বিয়ের সময় বয়স লুকাতে। এমনটা কখনো শোনেননি তো? না শুনলেও এমনটাই হয়েছে ভারতের বেঙ্গালুরুর চিক্কামাগালুরুতে।
জানা যায়, সেখানকার এক কিশোর এমনটাই করেছেন। আর এই কারণে তার বিয়ের পরে পুলিশের খাতায় নাম উঠলো তরুণীর। ১৭ বছরের এক কিশোরকে বিয়ে করার অপরাধে ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই তরুণীর বয়স ২০ বছর। তিনি বেঙ্গালুরুতে নার্সিং নিয়ে পড়াশোনা করছেন।
হঠাৎ একদিন ফেসবুকে ওই কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। আস্তে আস্তে তাদের মধ্যে প্রেম হয়। এরপর তাদের বিয়ে। তবে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার আগেই পুলিশে খাতায় নাম উঠে ওই তরুণীর। অপ্রাপ্তবয়স্ক বালককে বিয়ে করায় ওই মেয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরের বাড়ি চিক্কামাগালুরু। নিজেকে ২১ বছরের যুবক দাবি করে তারা মন্দিরে বিয়ে করেন। এসময় তার আত্মীয়স্বজনও উপস্থিত ছিল। তাদের বিরুদ্ধে শিশু বিবাহরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোর এবং তরুণী এখন আলাদা থাকছে বলেও জানিয়েছেন চিক্কামাগালুরুর এসপি হাকে অক্ষয় মাচহিন্দ্রা।
তিনি আরো জানান, পরিবারের অমতে গিয়েই ওই কিশোরকে বিয়ে করেন ওই তরুণী। তিনি মাদিকেরির একটি প্রতিষ্ঠানে নার্সিং পড়াশোনা করছে। অন্তরাঘাটাত্মা মন্দিরে ওই বিয়ে অনুষ্ঠিত হয়। তবে বিয়ের চারদিন পর এই খবর জানাজানি হয়।





Post a Comment