প্রধানমন্ত্রীর কথা রাখল না বিরোধীরা, স্থগিত লোকসভার অধিবেশন

Odd বাংলা ডেস্ক: স্পিকার ওম বিড়লার বারংবার অনুরোধ সত্ত্বেও বিরোধীরা না থামায়, বাধ্য় হয়ে দুপুর ১২টা অবধি লোকসভার অধিবেশন স্থগিত করে দেওয়া হয়।

আজ থেকেই শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২৩ ডিসেম্বর অবধি। অধিবেশন শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছিলেন,se শান্তিপূর্ণভাবেই যেন অধিবেশনের কাজ হয়। তিনি বলেন, “সরকার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমরা চাই সংসদে আলোচনা হোক, তবে শান্তিও যেন বজায় থাকে। সরকারের বিরুদ্ধে হোক বা সরকারের কোনও সিদ্ধান্ত- প্রশ্ন উঠতেই পারে। তবে সংসদের অধ্যক্ষ ও স্পিকারের সম্মান যাতে রক্ষা হয়, তাও মাথায় রাখতে হবে। আমাদের এমন আচরণ বজায় রাখা উচিত, যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

তবে এ দিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরোধীদের হইহট্টগোলে উত্তাল হয়ে ওঠে সংসদ। সংসদের যৌথ অধিবেশনে নতুন সাংসদরা শপথ গ্রহণের পরই লোকসভার অধিবেশন শুরু হয়। এরপরই বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করে কৃষক ইস্য়ুতে। লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের শান্তি বজায় রাখার অনুরোধ করে তিনি বলেন, “আজ অধিবেশনের প্রথম দিন। গোটা দেশই অধিবেশনের দিকে নজর রাখছে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.