সংবিধানের আলোকে আইনজীবীর বিয়ের কার্ড ভাইরাল
ODD বাংলা ডেস্ক: মানুষের জীবনের একটি গুরত্বপূর্ণ অধ্যায় হলো বিয়ে। জীবনের বিশেষ এই দিনের খুঁটিনাটি সব বিষয় নিয়েই নানা পরিকল্পনা থাকে নব দম্পতির। এমনকি বিয়ের কার্ডেও অভিনবত্ব আনেন অনেকে। ঠিক তেমনই এক আইনজীবী তার বিয়ের কার্ডে অভিনবত্ব আনতে সেটির ডিজাইন করেছেন সংবিধানের আলোকে।
জানা যায়, ভারতের আসামের গুয়াহাটির বাসিন্দা অ্যাডভোকেট অজয় শর্মার সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক পূজা শর্মার বিয়ে ঠিক হয়েছে। বিয়েতে অতিথিদের দাওয়াত দিতে সংবিধানের আদলে ঐ কার্ড বানান অজয়। এমনকি অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের ধারার আলোকে।
কার্ডে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিয়ের অধিকার মানবজীবনের গুরুত্বপূর্ণ অধিকারের অংশ। আগামী ২৮ নভেম্বর, রোববার আমার সেই মৌলিক অধিকার পূরণের সময় এসেছে।
আমন্ত্রণপত্রে আরো বলা হয়েছে, যখন আইনজীবীরা বিয়ে করেন, তারা 'হ্যাঁ' বলেন না, তারা বলেন - 'আমরা শর্তাসমূহ মেনে নিই'।
আইনজীবীরা অজয় বলেন, তিনি পাঁচ বছর ধরে আইন পেশায় আছেন। সব সময় তিনি চাইতেন তার বিয়ের কার্ডটি ব্যতিক্রমী হোক। তাছাড়া বিয়ের কার্ডে মানুষ সাধারণত স্থান, সময় এবং তারিখ দেখে। কার্ডের উপরে এবং নীচে কী লেখা আছে তা মানুষ পড়ে না। আমি চাইতাম আমার বিয়ের কার্ডের আগাগোড়া সব কিছু মানুষ পড়ুক। তাই এই বিয়েতে অতিথিদের দাওয়াত দিতে সংবিধানের আদলে ঐ কার্ড বানান তিনি। এ নিয়ে বন্ধুরা তার সঙ্গে মজাও করতেন।





Post a Comment