Odd বাংলা ডেস্ক: 'ত্রিপুরাতে চোর-ডাকাতরা গেছে দেখুন।যত দাগী নেতাদের ত্রিপুরাতে পাঠিয়েছে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।' সোমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সোজাসাপ্টা আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।প্রতিদিন সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। কয়েকদিন ধরে বিজেপি দলের অন্দরে নিজেদের মধ্যে আর্থিক কেলেঙ্কারি নিয়ে যে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে, সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল কংগ্রেসকে এই ভাবে আক্রমণ করেন। তিনি বলেন, ''বাজারে অনেক ভিডিও অডিও ঘুরে বেড়ায়, সবসময় তার সত্যতা প্রমাণ হয় না। তিনি এও বলেন বিভিন্ন অর্থে এবং বিভিন্ন স্বার্থে কেউ কেউ এটা করে থাকেন। অনেকে দলে এসেছেন, যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করবার জন্য এগুলো করছেন। সে বিষয় নিয়ে দল, দলের মত করেই চলবে।''
২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে ব্যাপক আকারে প্রচারে নেমেছিলেন দিলীপ ঘোষরা। কিন্তু সেই বিজেপি-র অন্দরে যখন আর্থিক কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগ উঠছে তখন দিলীপ ঘোষ আবার আগের ফিরলেন তৃণমূলেই।





Post a Comment