বাড়ি ছাড়ার সময় বিষাক্ত মাকড়সা ও সাপ রেখে গেলেন ভাড়াটিয়া
ODD বাংলা ডেস্ক: ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। চুক্তি শেষ, চলে গিয়েছেন। কোনো আপত্তি নেই। এমনটাই হওয়ার কথা। তবে এবার যা ঘটল তাতে চোখ কপালে উঠল অনেক বাড়িওয়ালার।
ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দেওয়ার পর সেখানে উপস্থিত হয়ে বাড়িওয়ালার প্রাণ যায় যায় অবস্থা। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালালেন তিনি। কারণ ভাড়াটিয়া তো বাড়ি খালি করে চলে গিয়েছেন। তবে ছেড়ে গিয়েছেন এক ডজনেরও বেশি বিষাক্ত মাকড়সা এবং একটি সাপ! এই সব দেখে প্রাণভয়ে কাঁপতে লাগলেন বাড়িওয়ালা।
তিনি স্থানীয় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে ফোন করে সাহায্য চান। যাতে তারা এসে এই সব জিনিস তার বাড়ি থেকে উদ্ধার করেন, সেই অনুরোধা জানান। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের মেইনের আউবার্নের। ভাড়াটিয়া ঘর খালি করার পর সেখানে গিয়ে বাড়িওয়াল দেখেন এই অবস্থা।
১৯টি বিষাক্ত মাকড়সা এবং একটি সাপ দেখে খুব ভয় পান তিনি। তার ফোন পেয়ে বন্যপ্রাণ বিভাগ থেকে আসেন এক ব্যক্তি। ড্রুই দেসজারদিন আসেন পশু উদ্ধারের কাজে। সেখানে তিনি দেখেন যে ১৯টির মধ্যে ৪টি বিষাক্ত মাকড়সা মরে গিয়েছে। সাপটি যায় যায় অবস্থা। এদের উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন দেসজারদিন। আপাতত উদ্ধার হওয়া পশুরা সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷
একটি আন্তার্জাতিক সংবাদ সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে যে মেইন এলাকায় এই সব পশু নিষিদ্ধ। অর্থাৎ খোলা ভাবে তাদের ছেড়ে রাখা অপরাধ। তাহলে কীভাবে ভাড়াটিয়া এদের জোগাড় করল এবং ঘরের মধ্যে লুকিয়ে রাখল, তার তদন্ত চলছে।
যিনি পশুগুলোকে উদ্ধার করেছেন, তিনিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সব ছবি। যা থেকে ঘটনাটি জানাজানি হয়েছে এবং তাতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ।





Post a Comment