অবাক কান্ড, গায়িকার মাথার ওপরে টাকা বৃষ্টি



 ODD বাংলা ডেস্ক: কথায় আছে টাকার গাছ, নাড়া দিলেই ঝরঝরিয়ে পরে। এবার যেন ঘটল ঠিক উল্টো। বালতি উল্টোলেই পড়ছে হাজার হাজার টাকা। তাও আবার এক সঙ্গীতশিল্পীর মাথার ওপরে।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে গান গেয়ে চলেছেন গুজরাটি গায়িকা উর্বশী রাড্ডিয়া।এরই মধ্যে এক ভক্ত এ গায়িকার মাথায় বালতি ভর্তি টাকা ঢালতে থাকেন। তবে গান চালিয়ে যেতে থাকেন এ শিল্পী। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর তা ভাইরাল হয়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। ভিডিও এরই মধ্যে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।


জানা যায়, অনুষ্ঠানে গিয়ে ভক্তদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি তার কাছে নতুন নয়। অনুষ্ঠান শেষে এই টাকা গুছিয়ে নেন তিনি। পরবর্তী সেই টাকা কোনো গরীব মেয়ের বিয়েতে দান করেন। যা শুনে উর্বশীর প্রশংসায় পঞ্চমুখ নেট-নাগরিকরা।


উবর্শী রাড্ডিয়া গুজরাটের লোক সংগীত শিল্পী। তিনি আহমেদাবাদে বেড়ে উঠেছেন। ছয় বছর থেকে তিনি গান অনুশীলন করছেন।উবর্শী 'নাগর নাদ জি না লাল' গানটি গেয়ে সেখানে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া হিন্দি, পাঞ্জাবি, মারাঠি ও রাজস্থানি গানেও বেশ দখল রয়েছে উবর্শীর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.