পাঁচ লাখ খরচ করে পোষ্যের সারা শরীর কমলা রং করালেন তরুণী

 


ODD বাংলা ডেস্ক: আমাদের এই যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হলো শখ। শখ আমাদের যেমন আনন্দ দেয়, তেমনি কাজে শক্তিও যোগায়। এমনকি এগুলো আমাদের জীবনে মোক্ষম প্রভাব বিস্তারও করে।

শখ পূরণ করতে মানুষ অনেক কিছুই করে থাকে। সাধ্য থাকলেই যা খুশি তাই করা যায়। এমনটাই করেছেন রাশিয়ার আনা স্তুপাক নামে মডেল। প্লে-বয় ম্যাগাজিনের মডেল নিজের পোষ্যের সারা শরীর রাঙিয়ে দিয়েছেন কমলা রঙে। তাও আবার পাঁচ লাখ টাকা খরচ করে। পোষ্যের মুখ ও লেজের অংশটি বাদ দিয়ে শরীরের বাকি অংশে কমলা রং করিয়েছেন। পেশাদার মেকআপ আর্টিস্ট দিয়ে সব কিছু করিয়েছেন তিনি। পোষ্যের এই নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'আমার এই ছোট পাইলট।' 


শোনা যায়, একটি শুটিংয়ের জন্যই এই কম্ম করেছেন মডেল। আনার এই কীর্তি অবশ্য নেটদুনিয়ার অনেকের পছন্দ হয়নি। যার মধ্যে বেশিরভাগই পশুপ্রেমী। নিন্দুকদের মতে, অবলা পশুর মতামত প্রকাশের সুযোগ নেই। সেই সুযোগে মডেল যা খুশি তাই করতে পারেন না। এভাবে পোষ্যের সারা শরীর রং করার অধিকার তাকে কে দিয়েছে? এই প্রশ্নও তোলা হয়। 


যাবতীয় সমালোচনার সাফাই দিয়ে আনা স্তুপাক জানান, পেশাদারদের দিয়েই পোষ্যের গায়ে পছন্দের রং করিয়েছেন তিনি। আর তারা সুরক্ষার সবরকম খেয়াল রেখেছেন। নিজের পোষ্যের স্বাস্থ্য নিয়ে তিনি যথেষ্ট সচেতন বলে দাবি করেন রাশিয়ান মডেল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.