প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি এটিকে মোহনবাগান! কতটা শক্তিশালী?

ODD বাংলা ডেস্ক: কেরালা ব্লাস্টার্স: কেরালা ব্লাস্টার্স টুর্নামেন্টের ইতিহাসে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল। গতবারও লিগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়েই শুরু করেছিল এটিকে মোহনবাগান। গোলমেশিন রয় কৃষ্ণার করা একমাত্র গোলে সেই ম্যাচ জয় পায় তারা। গতবার কেরালার কোচ ছিলেন কিবু ভিকুনা। এবার তাঁকে সরিয়ে কোচ করা হয়েছে সার্বিয়ান ইভান ভুকোমানোভিচকে। প্রচুর নতুন মুখও দেখা যাবে। এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসা হয়েছে মিডফিল্ডার উরুগুয়ের আদ্রিয়ান লুনাকে। লিওনেল মেসির দেশের ফরোয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজকে লোনে আনা হয়েছে ক্লাব আতলেতিকো প্লাতেন্সে থেকে।ডায়নামো জাগ্রেব থেকে নিয়ে আসা হয়েছে ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক মার্কো লেসকোভিচকে। তিন বার ক্রোয়েশিয়ান লিগ চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি। জাতীয় দলেও খেলেছেন। এই বিদেশিরা ছাড়াও ভারতীয় মিডফিল্ডার হরমনজ্যোৎ সিং খাবরা ও উঠতি ফুটবলার সঞ্জীব স্টালিনকেও নিজেদের শিবিরে নিয়ে এসেছে কেরালার দল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.