আইএসএল-এ নজির গড়েছেন খালিদ! এবার কি স্বপ্নপূরণ হবে?

ODD বাংলা ডেস্ক: আইএসএলের ইতিহাসে নতুন নজির গড়ে ফেললেন খালিদ জামিল। বিদেশি কোচের প্রথা ভেঙে প্রথম ভারতীয় কোচ হিসেবে কোনও আইএসএল দলের পূর্ণ দায়িত্ব নিলেন খালিদ। এই বারও বিদেশি কোচের মোহে না পড়ে, খালিদের উপরেই আস্থা রেখেছে নর্থ ইস্ট ইউনাইটেড। 

গত মরশুমে জেরার্ড নুসকে সরিয়ে দেওয়ার পরেই নর্থ ইস্ট ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় খালিদ জামিলকে। তার পরে খালিদের কোচিংয়ে সেমিফাইনালে পৌঁছায় নর্থ ইস্ট। লিগের লড়াইয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে যে ভাবে ঘুরে দাঁড়িয়ে প্লে অফে উঠেছিল নর্থ-ইস্ট, তাতে তারা বাহবা পেয়েছিলেন। 

আর তাদের এই লড়াইটা করতে যিনি শিখিয়েছিলেন, তিনি আর কেউ নন, খালিদ জামিল। বিদেশিদের ভিড়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন, ভারতীয় কোচেরা কোনও অংশে পিছিয়ে নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.