চমক দিতে পারে জামশেদপুর! নেপথ্যে...
ODD বাংলা ডেস্ক: অষ্টম আইএসএলে জামশেদপুর যাত্রা শুরু করছে ২১ নভেম্বর। প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। এই মুহূর্তে গোয়ায় অনুশীলনে ব্যস্ত নেরিউস ভাল্সকিসরা।
তুরুপের তাস: ২০১৯-’২০ মরসুমে আইএসএলের ফাইনালে চেন্নাইয়িন এফসির ওঠার নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন নেরিউস। ফাইনালে এটিকের কাছে হারলেও ২০ ম্যাচে ১৫টি গোল করে সোনার বুট পেয়েছিলেন তিনি। নেরিউসের ক্ষিপ্রতা আতঙ্ক বিপক্ষের ডিফেন্ডারদের কাছে। দু’পায়ে জোরালো শট রয়েছে। খেলাও তৈরি করেন ৩৪ বছর বয়সি লিথুয়ানিয়া জাতীয় দলের স্ট্রাইকার।
আওয়েনের রণনীতি: ২০১৯-’২০ মরসুমের মাঝপথে দায়িত্ব নিয়েই আওয়েন কয়েল বদলে দিয়েছিলেন চেন্নাইয়িন এফসিকে। গত মরসুমে যোগ দেন জামশেদপুরে। বোল্টন, বার্নলি, উইগানের মতো ইংল্যান্ডের একাধিক নামী ক্লাবে কোচিং করানো আওয়েনের অস্ত্র আক্রমণাত্মক ফুটবল। শেষ চারে যোগ্যতা অর্জনের ব্যাপারে আশাবাদী জামশেদপুর কোচ বলেছেন, ‘‘গত মরসুমেই আমরা প্রমাণ করেছিলাম, যে কোনও দলকে হারাতে পারি। আমাদের এ বার আরও আগ্রাসী ফুটবল খেলতে হবে।’’





Post a Comment