Odd বাংলা ডেস্ক: আগামী বছরগুলিতে ভারতকে দ্রুত বৃদ্ধিশীল অর্থনীতিতে পরিণত হতে সাহায্য করুন। সোমবার রাজ্যগুলির কাছে এই আবেদন জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিনিয়োগের গন্তব্যস্থল, সহজে ব্যবসার সুযোগ ও বিদ্যুৎ-ব্যবস্থার সংস্কারের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন তিনি।
তিনি বলেন, বেশ কিছু ক্ষেত্রে প্রকল্প শুরু করার জন্য প্রধান বাধাগুলির মধ্যে একটি হল জমি। তাই তিনি রাজ্যগুলিকে জমি অধিগ্রহণের প্রক্রিয়া মসৃণ করার আহ্বান জানান। বিনিয়োগের সময়ে যাতে সমস্যা না হয় তাই ল্যান্ড ব্যাঙ্ক তৈরির কথা বলেন।
সোমবার অর্থমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে মতবিনিময় করেন যাতে দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়। এছাড়া কোভিড-এর পরে ভূ-রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের ফলে যে সুযোগগুলি তৈরি হয়েছে তার যাতে সদ্ব্যবহার করা যায়।




Post a Comment