পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা 'প্রেমপত্র', আদৌ কি বুঝতে পারলেন রাজকুমার?
ODD বাংলা ডেস্ক: বলিউডে ফের শুরু হল বিয়ের মরশুম। দিন কয়েক আগে আংটি বদল করে একে অপরকে প্রোপজ করে বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী পত্রলেখা। চণ্ডীগড়ের আকাশ মাতিয়ে সানাই বেজেছে সোমবার। বলিউডের দুই তারকা শিল্পীর বিয়ে বলে কথা।
‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’— লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা। বিয়ের সাজে রাখা রইল প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়না ভরে প্রেমের পংক্তি। বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। ভালবাসা জানাতে বাঙালি কন্যে ধার করলেন তাঁরই মাতৃভাষা।
এদিকে বিয়ে সেরেই রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালবাসা, আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাত পাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’কিন্তু, হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তাঁর পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন তাঁর স্বামীকে?
প্রসঙ্গত, পত্রলেখার মাথার এই ওড়না নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলাবাহুল্য আজকাল কাস্টমাইজেশনের যুগ।বিয়ের কার্ড থেকে শুরু করে তত্ত্বের ট্রে, সবেতেই থাকে নতুনত্বের ছোঁয়া।বাংলার মেয়ে পত্রলেখার ওড়না মাথার ওড়নার এই অভিনবত্ব দেখে মজেছে নেটদুনিয়া।





Post a Comment