যৌন হেনস্থায় বাধ্যতামূলক নয় ত্বক স্পর্শ, জানাল সুপ্রিম কোর্ট



ODD বাংলা ডেস্ক: যৌন হেনস্থায় ত্বক স্পর্শ বাধ্যতামূলক নয়। হেনস্থা করার অভিপ্রায়টাই আসল। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের আবেদন খারিজ করে যৌন নির্যাতন সম্পর্কে এমন মন্তব্য করল সুপ্রিম কোর্টকে। 

এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, ‘যৌন অভিপ্রায় নিয়ে কোনও শিশুর গোপনাঙ্গ ছোঁয়ার বিষয়টি মোটেও পকসো আইনের ৭ নম্বর ধারার আওতার বাইরে বের করা যায় না। আইনকে ঢাল করে কোনও অপরাধীকে আড়াল করা কখনই ওই আইনের উদ্দেশ্য নয়।’ 

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় চলতি বছরের ১৯ জানুয়ারি,যেদিন বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ এই মর্মে রায় দেয় যে যদি কেউ নির্যাতিতাকে স্পর্শ না করে তাহলে সেটা যৌন নির্যাতন হিসাবে গ্রাহ্য হবে না। এক্ষেত্রে বম্বে হাইকোর্টের মত ছিল, যৌন অভিপ্রায় নিয়ে কোনও নারীকে স্পর্শ করলে তবেই সেটাকে যৌন নির্যাতন বলে গণ্য করা হবে। এই মর্মে রায় দিয়ে বম্বে হাইকোর্ট একজন ব্যক্তিকে মুক্তিও দেয়। কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এক তরুণীর বুকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন। বম্বে হাইকোর্টের দেওয়া সেই রায়ই বৃহস্পতিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি বম্বে হাইকোর্ট ওই রায় দেওয়ার দেশজুড়ে  বিতর্কের ঝড় উঠেছিল। যার জেরে গত ২৭ জানুয়ারি বম্বে হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে।

বম্বে হাইকোর্টের এই বিতর্কিত রায় নিয়ে এদিন শীর্ষ আদালতের তিন বিচারপতি কড়া মন্তব্য করে বলেন, ‘যৌন নিগ্রহের অভিপ্রায়ে পোশাক বা অন্য কিছুর উপর দিয়ে শরীর স্পর্শ করার বিষয়ে পকসো আইনে স্পষ্ট করেই বলা আছে। কোর্ট (বম্বে হাইকোর্ট) এই বিষয়ে অস্পষ্ট মন্তব্য করতে পারে না, যা সহজ ভাষায় পরিষ্কার করেই বলা আছে আইনে। সঙ্কীর্ণ মন্তব্যের ফলে এই আইনের উদ্দেশ্য ব্যর্থ হবে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.