পোষতেন কুকুর, তিন মাস পরে জানলেন সেটি শিয়াল

 


ODD বাংলা ডেস্ক:  আদরের পোষা কুকুর 'রান রান' কে নিয়ে বেশ আনন্দেই কাটছিল দিন। তবে তিন মাস বয়সী হাস্কি জাতের কুকুরটি নিয়ে প্রতিবেশিদের নানা অভিযোগ আসে। রান রান প্রতিবেশিদের হাঁসমুরগি তাড়া করতো এবং আস্তে আস্তে সেগুলো খেয়ে ফেলতো। বাধ্য হয়ে কুকুরটির মালিক মারিবেল সোতেলো ডাকলেন ফরেস্ট এ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের লোকজনকে। 

তারপর তারাই জানালো, এটি কুকুর নয়, সোতেলোর পরিবার এতোদিন যাবত পুষছিল আন্দিয়ান প্রজাতির একটি শেয়ালকে! ঘটনাটি ঘটেছে পেরুর কোমাস শহরে।


পেরুর কোমাস শহরের একটি পোষা প্রাণীর দোকান থেকে যখন মারিবেল সোতেলো কুকুরছানাটি এনেছিলেন, ঘুনাক্ষরেও টের পাননি যে স্বেচ্ছায় মুরগির খামারে শেয়াল ঢুকাচ্ছেন তিনি। ছোটবেলায় এলাকার অন্য কুকুরের সঙ্গে খেলা করতো 'রান রান' নামের পোষা প্রাণীটি। তবে আস্তে আস্তে যখন সে বড় হয়ে উঠলো, তখনই শুরু করলো প্রতিবেশীদের পোষা প্রাণীদের উপর আক্রমণ। কেনার সময় সে দেখতে অনেকটা নেকড়ের মতো ছিল। তাই আমরা প্রথমে ওকে হাইব্রিড ভেবেছিলাম। প্রায় সাড়ে ১২ ডলার দিয়ে ওকে কিনেছিলাম। 


এক মাস আগে এক নারী এসে জানালেন, আমার কুকুরটি তার তিনটি গিনিপিগ খেয়ে ফেলেছে। আরেক স্থানীয় বৃদ্ধা জানালেন, তার গিনিপিগকে মেরে ফেলেছে সে। কয়েকদিন আগেই নিজের মালিকের বাড়ি থেকে পালিয়ে যায় রান রান। তাকে বিশেষ চিড়িয়াখানায় নেয়ার জন্য খোঁজ চালাচ্ছে পরিবেশগত পুলিশ এবং রাজ্য জাতীয় বন ও বন্যপ্রাণী পরিষেবার কর্মকর্তারা। লিমা বিভাগে আমরা বন্যপ্রাণী সংক্রান্ত ১২৮ টি অপারেশন চালিয়েছে। যা দেখতে পেলাম, এখানকার মানুষের কাছে বন্যপশুদের অনেক তথ্য অজানা। বন্যপ্রাণীদের আচরণ সম্পর্কেও অনেক কিছু অজানা তাদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.