কাচের মতো স্বচ্ছ এই নদীর জল, রয়েছে ভারতেই, জানেন এর নাম কী

ODD বাংলা ডেস্ক: নদীর জল সাধারণত ঘোলা হয়।বিশেষত যমুনা নদীর জল গত কয়েক দশকে যেভাবে দূষিত হয়েছে, তাতে দূষণ এড়াতে একাধিক ভূমিকা নেওয়ার বিষয়ে জোর দিয়েছে। কিন্তু কাচের মতো স্বচ্ছ জলের নদী ভারতে খুবই কম দেখা যায়।সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এমনই একটি নদীর ছবি টুইট করেছে।

জলের নীচে থাকা পাথরও স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে মন্ত্রক লিখেছে, ‘এটা বিশ্বের অন্যতম স্বচ্ছ নদী।’ জল এতটাই স্বচ্ছ যে, নদীতা ভাসা নৌকাটিকে মনে হচ্ছে যেন সেটি শূন্যে ভাসছে!

অনেকেই হয়তো জানেন না যে ভারতেই রয়েছে এই নদী।ভ্রমণপিপাসুদের কাছে এই নদীর জনপ্রিয়তাও রয়েছে। নদীটি কোথায় এ প্রশ্ন করলে অনেকেই হয়তো তার সঠিক উত্তরও দেবেন। কিন্তু নদীর নাম?

নদীর নাম উমনগোট। নদীটি মেঘালয়ের। শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নদীটি কিন্তু এটি স্থানীয়ভাবে ডাউকি নামে বেশি পরিচিত। ভারত-বাংলাদেশ সীমান্তে এশিয়ার সবচেয়ে স্বচ্ছ গ্রামের তকমা পাওয়া মাওলিনং গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এই নদীতে কোনও আবর্জনা ফেলা নিষেধ রয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.