‘বিরল রোগে আক্রান্ত হয়ে’ ছেলেদের মন ভাঙছেন তরুণী
ODD বাংলা ডেস্ক: কথা না বললেও শুধু চোখের দৃষ্টিই বলে দিতে পারে মানুষের রাগ, দুঃখ, ভয়,অনুভূতি, ভালোবাসা, অভিমান, সত্যি, মিথ্যার মতো মনের নানা কথা। তবে কখনো কি শুনেছেন? একের পর এক ছেলেদের মন ভাঙা বিরল রোগের কথা। কি বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, এমনই এক বিরল রোগে আক্রান্ত কনিকা বাত্রা নামে এক তরুণী।
জানা যায়, ঐ তরুণী এখন পর্যন্ত তিনজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে তিনবারই ব্রেক-আপ। সম্পর্ক ভেঙেছেন তিনিই। তার মনে হয়েছে, এতে তিনি কোনো ভুল করেননি। কনিকা বাত্রা নিজেকে সোসিওপাথ বলে দাবি করেছেন। কারণ তার ব্যক্তিত্বে কিছু বিশেষ দিক রয়েছে। আসলে কারও মন ভাঙলেও তার খারাপ লাগে না। মন খারাপ হয় না। এটাকে তিনি এক ধরনের অসুখ বলেই দাবি করেছেন।
অ্যান্টি সোশাল পার্সোনালিটি ডিসর্ডার। এই রোগেই আক্রান্ত বলে দাবে করেছেন ২৬ বছর বয়সী কনিকা বাত্রা। এই রোগ আক্রান্ত হলে কেউ কোনো একটি ব্যাপারে স্থির থাকতে পারেন না। এমনকী কোনো খারাপ কাজ করলে অপরাধবোধও হয় না। কনিকা একটি ইউ টিউব ভিডিওতে বলেছেন, তিনি তিনজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তিনবারই তিনি সঙ্গীকে ঠকিয়েছেন। তবে এতে তার খারাপ লাগেনি। বরং এমন কাজ করে তিনি শান্তিতে ঘুমিয়েছেন।
কনিকা জানিয়েছেন, সম্পর্কে থাকাকালীন তিনি ইচ্ছে করে সঙ্গীকে ঠকিয়েছেন, মিথ্যে বলেছেন। তবে চেষ্টা করেছেন, সঙ্গীর যতটা সম্ভব কম ক্ষতি করা যায়! কারণ তিনি জেনেশুনে দোষ ঘাড়ে নিতে রাজি নন।





Post a Comment