Odd বাংলা ডেস্ক: ৪৯ বছর বয়সী গীতা গোপীনাথ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ। গীতার জন্ম হয় ভারতের মহীশূরে। গীতা ভারতেই পড়াশোনা করেন। প্রথমে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এরপর দিল্লি স্কুল অব ইকোনমিক্স এবং ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে এমএ ডিগ্রি পান। ২০০১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। ওই বছরই তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে যোগ দেন।
পরে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ইকোনমিক্সে জন জাওয়ানস্ট্রা প্রফেসর হন। ২০১৮ সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রধান অর্থনীতিবিদ হিসেবে যোগ দেন গীতা গোপীনাথ। আগামী জানুয়ারিতেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পেশায় তাঁর ফিরে যাওয়ার কথা ছিল। যদিও, এখন আর সেটা হচ্ছে না। তিনি IMF -এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে বসতে চলেছেন।





Post a Comment