শীতে ফাটা ঠোঁটের যন্ত্রণা থেকে মুক্তি মিলবে ঘরোয়া উপায়ে
ODD বাংলা ডেস্ক: শীত ত্বকের অন্যান্য সমস্যার পাশাপাশি সবথেকে বড় যে সমস্যা দেখা দেয় তা হচ্ছে শুষ্ক ঠোঁট। এই সময় অনেকেরই ঠোঁট ফেটে যায়। আবার ঠোঁট ফেটে রক্তও বের হয়ে থাকে। যা ভীষণ যন্ত্রণাদায়ক। তাছাড়া ফাটা ঠোঁট আপনাকে সৌন্দর্যও নষ্ট করে দেয়। কারণ ঠোঁটের এমন হাল হয় যে লিপস্টিক পরলেও দেখতে খারাপ লাগে।
তবে সমস্যা যেমন আছে তেমনি আছে সমাধানও। তাও একদম ঘরোয়া সমাধান। এক চুটকিতেই ঘরোয়া দেখভালে ফিরে পেতে পারেন ঠোঁটের নরম, তুলতুলে ভাব। কীভাবে? চলুন জেনে নেয়া যাক-
>> বেকিং সোডা জলে গুলে পেস্ট তৈরি করে নিন। ঠোঁটে দু’মিনিট লাগিয়ে রাখুন, তারপর গরম জলে ধুয়ে ফেলুন।
>> অ্যালোভেরা জেলের সঙ্গে চিনি মিশিয়েও লিপ স্ক্রাব তৈরি করে নিতে পারেন। এটা ঠোঁটে লাগিয়ে মিনিট তিনেক হালকা মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।
>> রোজ ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে লিপ বাম লাগান। আর আলতো করে লাগিয়েই ছেড়ে দেবেন না। বরং, ক্রিম মাখার মতো করে তা ঠোঁটে মাসাজ করে নিন।
>> সপ্তাহে ২-৩ দিন সকালে দাঁত মাজার সময় ওই ব্রাশ দিয়েই ঠোঁটের ওপরটা হালকা করে ব্রাশ করে নিন। এতেও দেখবেন ঠোঁটের উপরে থাকা মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে।
>> মধু আর লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে তা ঠোঁটে লাগান। এতে ঠোঁট প্রয়োজনীয় আদ্রতা পাবে মধুর থেকে, আর লেবুর রস ঠোঁটে যদি কালচে ভাব থাকে তা পরিষ্কার করে দেবে।





Post a Comment