১১ বিয়ে করেছেন নারী, দাম্পত্য সুখ পেতে চাই ১২ তম স্বামী
ODD বাংলা ডেস্ক: জীবনের সবকটি সম্পর্কতেই তিনি যখন ছিলেন, তখন সবটা দিয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা তিনি করেছেন, কিন্তু পারেননি। বলছি, মনেটে নামে মার্কিন এক নারীর কথা। বয়স তার ৫২ বছর। তিনি সারা জীবনে মোট ২৮ বার প্রপোজ করেছেন। এর মধ্যে ১১ জন তার স্বামী রূপে এসেছে, তবে কেউই তেমন করে সুখ এনে দিতে পারেননি বলে তার মত। তাই এবার ১২ তম স্বামী খুঁজতে চাইছেন তিনি। এই ১২ তম স্বামী তাকে সুখ দিতে পারবেন এটাই তার আশা।
পরিবার সূত্রে খবর, ছোটবেলা থেকে নাকি, 'ছেলে পাগল' ছিলেন মনেটে। যৌবনে ভাইয়ের বন্ধুকে বিয়ে করার জন্য পাগল হয়ে পড়েছিলেন। স্কুল ছেড়ে যখন সবে কলেজে প্রবেশ করেছেন, তখনই তিনি প্রথমবারের জন্য বিয়ে করেন। সেই থেকে একের পর এক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যদি এই দীর্ঘ বৈবাহিক জীবনের নানা অংশে সন্তান এসেছে তার জীবনে। নিজের সন্তানদের তিনি ভীষণ পছন্দ করেন।
তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিজের পঞ্চম স্বামীকে ভীষণ ভালোবাসতেন তিনি। এর পরের যে পুরুষের সঙ্গে তিনি ঘর করেছিলেন, শুধু তার ভালো ব্যবহার ও সুস্থ আচার আচরণের জন্যই তাকে পছন্দ হয়েছিল মনেটের। অষ্টম স্বামীর সঙ্গে মেনেটের আলাপ হয় অনলাইনে। নবম জনের সঙ্গে হঠাৎই এক পাবে দেখা হয়েছিল তার। আর দশম স্বামী সেই প্রাথমিক স্কুলের বন্ধু ছিলেন মনেটের। তবে জীবনের ১১ তম স্বামীকে নিয়ে তেমন কিছু বলতে চাননি মেনেটে।
জীবনের সবকটি সম্পর্কতেই তিনি যখন ছিলেন, তখন সবটা দিয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা তিনি করেছেন, কিন্তু পারেননি। সুখ তাকে পৌঁছে দিতে পারেনি কোনো স্বামীই। সেই কারণেই জীবনের দ্বিতীয় অর্ধে পৌঁছে স্বামী সন্ধান করা বন্ধ করতে চান না মনেটে। চান নতুন করে সংসার পাততে মনেটে।





Post a Comment