ঘূর্ণিঝড়ের নামকরণ করার সময় কোন কোন দিকে নজর দেওয়া হয়, জেনে নিন

Odd বাংলা ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। তবে জানেন কি একটি সাইক্লোনের নামকরণের ক্ষেত্রে কোন কোন দিকে নজর দেওয়া হয়, দেখে নিন-

সাইক্লোনের নামকরণের ক্ষেত্রে যে যে নিয়মগুলি মেনে চলা আবশ্যিক, সেগুলি হল-
  • প্রস্তাবিত নামগুলি রাজনৈতিক দল বা ব্যক্তি, ধর্মীয় ভাবনা, বিশেষ সংস্কৃতি, অথবা লিঙ্গ নিরপেক্ষ হবে।
  • এমনভাবে নাম বাছতে হবে যাতে পৃথিবীর কোনও জনগোষ্ঠী বা সমষ্টির ভাবনা আঘাতপ্রাপ্ত না হয়।
  • নামের মধ্যে রুক্ষতা বা নির্মমতা প্রকাশ পেলে চলবে না
  • নাম হবে এমন যা সংক্ষিপ্ত, সহজে উচ্চারণ করা যায় এমন, এবং সকল সদস্য দেশের কাছে গ্রহণযোগ্য।
  • নামের সর্বোচ্চ দৈর্ঘ্য আট অক্ষরের বেশি হবে না।
  • প্রস্তাবিত নামের সঙ্গে তার উচ্চারণের নির্দেশিকা এবং ভয়েস ওভার দিতে হবে।
  • ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামের পুনরাবৃত্তি হবে না। একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যাবে না।

কেন এই ঘূর্ণিঝড়ের নামকরণ করাটা জরুরি?

কোনও নম্বর বা পরিভাষা ব্যবহার করার বদলে ঘূর্ণিঝড়ের নাম রাখলে সাধারণ মানুষ তা যেমন সহজে মনে রাখতে পারে, তেমনই বিজ্ঞানী, সংবাদমাধ্যম, বিপর্যয় মোকাবিলা দলের পক্ষেও বিষয়টি ব্যাখ্যা করা সুবিধাজনক হয়। নির্দিষ্ট নাম ব্যবহার করলে ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান এবং তার তীব্রতা নির্ধারণ করা যায় এবং দ্রুত সতর্কীকরণ ছড়িয়ে দেওয়া যায়া। পাশাপাশি একই অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড় হলে তাতে বিভ্রান্তিও দূর হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.