ঠেলা দিয়ে বিমান সরাচ্ছে যাত্রীরা



 ODD বাংলা ডেস্ক: চলার পথে হঠাৎ রাস্তায় গাড়ি থেমে গেলে ঠেলা দিয়ে সেটিকে সরিয়ে দেওয়ার দৃশ্য আমরা কমবেশি সবাই দেখেছি। তবে কখনো কি দেখেছেন ঠেলা দিয়ে বিমান সরাতে? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই দেখা যায় একটি ভিডিওতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। সেই ভিডিওতে দেখা যায় যাত্রীরা ঠেলা দিয়ে বিমান সরাচ্ছে। 

জানা যায়, নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমানের পেছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়। এদিকে রানওয়েতে আটকে থাকা ঐ বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়। 


ঐ সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে। খুদে ব্লগিং সাইটে টুইটারে এক নেটিজেন ঐ ঘটনার ভিডিও শেয়ার করে। এরপর তা ভাইরাল হয়। বিমানটিকে সরিয়ে নেয়ার পর অপর বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে নেপাল নিউজ জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.