বাবার ফোনে গেম খেলার ফাঁকে ৭৩ হাজার টাকার খাবার অর্ডার

 


ODD বাংলা ডেস্ক:  বাচ্চারা ফোন দেখলেই হাতে তুলে নেয়। সেই ফোন দিয়ে ভিডিও গেম খেলে না হয় কার্টুন দেখে। একথা আমরা জানি, তবে কখনো কি শুনেছেন বাচ্চারা ফোন পেলে খাবারের অর্ডার করতে? তাও আবার পাঁচ বছরের বাচ্চা। হ্যাঁ, এমনটাই হয়েছে অস্ট্রেলিয়ায়।   

জানা যায়, ঐ বাচ্চাটি তার বাবার ফোন থেকে ১২০০ মার্কিন ডলারের আইসক্রিম, কেক অর্ডার করে বসল। ভারতীয় অংকে টাকায় ৬৪ হাজার ৯০০ টাকা! যা ভারতীয় টাকায় ৭৩ হাজার টাকার বেশি। স্বাভাবিক ভাবেই চক্ষু চড়কগাছ খুদের বাবার।


বাচ্চাটি সবার নজরকে ফাঁকি দিয়ে সে বহু কিছু অর্ডার করে দেয়। ছয় বাক্স আইসক্রিম, পাঁচ বোতল দুধ, সাতটি পেল্লাই কেক এবং ১৪ জার দুগ্ধজাত পানীয় যার নাম ডালস ডে লিচে। আর তার বিল বাবদ ঐ বিপুল অংক সে মিটিয়েও দেয় অনলাইনে।


এদিকে বাবা বেচারি তো কিছুই জানেন না। আচমকাই ‘উবের ইটস’ তাকে একটি মেসেজ পাঠায়। আর সেই মেসেজেই তিনি জানতে পারেন, তার অর্ডার করা খাবার ডেলিভারি হয়ে গিয়েছে। তবে তা পৌঁছেছে তার অফিসে। শেষ পর্যন্ত ছুটির দিনে গাড়ি চালিয়ে অফিসে গিয়ে সব খাবার নিয়ে আনতে যেতে হয় তাকে। তবে অত খাবার আর বাড়ি নিয়ে এসে কী হবে? কাজেই অধিকাংশ খাবার অফিসে বিলিয়ে দেন তিনি।


কিন্তু ছেলের অমন কাণ্ড দেখে কি মেজাজ ধরে রাখতে পেরেছিলেন তিনি? নাকি কোনো মতে রাগ হজম করে নিয়ে কেবল ফোনটার লক পাসওয়ার্ড বদলে দিয়েই আগামী ‘বিপর্যয়’ রোখাটা নিশ্চিত করেছিলেন? সেটা অবশ্য জানা যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.