বিয়ের আসরে ১২ ফুট উচ্চতার ঝুলন্ত মঞ্চ ভেঙে পড়ল নবদম্পতি

 


ODD বাংলা ডেস্ক: বিয়ের মরশুমে এবার আরো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের আসরে ভেঙে পড়ল নবদম্পতির ঝুলন্ত মঞ্চ। বিয়ের ঠিক আগেই ১২ ফুট উচ্চতার ঝুলন্ত মঞ্চ থেকে মূল মঞ্চে পড়লেন এই দম্পতি। 

জানা যায়, ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে শনিবার এই ঘটনা ঘটে। নতুন জীবনে প্রবেশের বিশেষ মুহূর্ত স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হবু দম্পতি। ঠিক ছিল বিয়ের পিঁড়িতে বসার আগে তারা মঞ্চে সিনেমার নায়ক-নায়িকার মতো ‘এন্ট্রি’ নেবেন। আর শূন্যে ভাসমান একটি মঞ্চে চড়ে মূল মঞ্চে প্রবেশ করবেন তারা। 


তবে মোক্ষম মুহূর্তে ঘটে বিপত্তি। হবু দম্পতিকে নিয়ে ঐ ঝুলন্ত মঞ্চটি যখন মূল মঞ্চ থেকে প্রায় ১২ ফুট উপর উঠে তখনই যান্ত্রিক গোলযোগে ছিঁড়ে যায়। বিয়ের পোশাকে সুসজ্জিত দম্পতিকে ছিটকে পড়তে দেখা যায় সেখান থেকে। ঐ সময়কার ভিডিওতে দেখা গেছে, ঝুলন্ত মঞ্চ উপরে উঠা শুরু করতেই তার দু’পাশে রাখা বাজি থেকে আগুনের ফুলকি বের হতে শুরু করেছিল। 


নীচে মঞ্চে নাচছিলেন কয়েকজনপেশাদার নৃত্যু শিল্পী। বাজির আগুনের ফুলকি বেরোচ্ছিল তাদের আশপাশেও। এর মধ্যেই দোলনাটি ভেঙে নীচে পড়েন হবু দম্পতি। বড় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়রা। তবে দুর্ঘটনায় সামান্যই আঘাত লেগেছে হবু দম্পতির। প্রাথমিক চিকিৎসার পর আধঘণ্টার মধ্যেই বিয়েও করেন তারা। বিয়ের আয়োজনে দায়িত্বে থাকা সংস্থা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ঐ সংস্থার এক কর্মী জানান, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.