ভাল্লুককে ৪৫ হালি ডিম খাওয়ানোর কারণে জরিমানা গুণতে হলো নারীর

 


ODD বাংলা ডেস্ক:  একজন নারী প্রতি সপ্তাহে ১০ কেস আপেল, ৫০ পাউন্ড গাজর এবং কয়েক ডজন ডিম কিনতেন। আর সেই সব খাবারগুলোই ছিলো ভাল্লুকের জন্য। আর মানুষের খাবার ভাল্লুককে দেওয়ার জন্য ঐ কানাডিয়ান নারীকে ৬০ হাজার ডলার জরিমানা গুণতে হয়েছে।

পাবলিক সেফটি এজেন্সি (কনজারভেশন অফিসার সার্ভিস) যা মানব-বন্যপ্রাণী সংঘাত প্রতিরোধে কাজ করে তারা অভিযোগ পেয়েছিলো যে,  আশেপাশের কেউ কালো ভাল্লুককে খেতে দিচ্ছে। এরপরই কর্মকর্তারা তদন্ত শুরু করেন। তদন্তে বের হয়ে আসে যে, এক নারী ভাল্লুকগুলোকে প্রতিদিন মানুষের খাবার দেয়। আর এভাবে মানুষের খাবার ভাল্লুককে দেওয়ার কারণে জননিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।


ভাল্লুকগুলো যেহেতু ঐ নারীর কাছ থেকে খাবার নিতে অভ্যস্থ ছিলো, তাই তাদের পুর্নবাসন করা যায়নি। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর জননিরাপত্তার স্বার্থে ২০১৮ সালের সেপ্টেম্বরে লোকালয়ে ঘুরে বেড়ানো তিনটি ভাল্লুক মেরে ফেলে বন্যপ্রাণী কর্মকর্তারা। তারা জানায়, ভাল্লুকগুলো সম্পত্তির ক্ষতি করেছে তবে মানুষকে কোনো ভয় দেখায়নি।


কনজারভেশন অফিসার সার্ভিস সার্জেন্ট সাইমন গ্রাভেল  বলেছেন, ভালুকের মতো বিপজ্জনক বন্যপ্রাণীকে প্রলুব্ধ করার জন্য অবৈধভাবে খাওয়ানো বা আকর্ষণ করা অত্যন্ত বিপজ্জনক কার্যকলাপ। একবার ভাল্লুক মানুষের খাবারের সঙ্গে যুক্ত করতে পারলে তা জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.