মাঝ আকাশে ড্রোনের সঙ্গে পাখির লড়াই
ODD বাংলা ডেস্ক: প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অস্ট্রেলিয়ার একটি খাদ্য ডেলিভারি সংস্থা ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি করে। এই বিষয়টি নেটিজেনদের কাছে একটু আশ্চর্যের। তবে তারই মধ্যে এই ব্যবসায় আঁচড় বসালো র্যাভেন।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় মুখে করে ড্রোনকে ঠুকরাচ্ছে একটি কালো র্যাভেন। সম্ভাবত খাবার ডেলিভারি করার জন্যই ড্রোনটি আকাশে উড়ছিল। সেটা ওপর নজর পড়ে অস্ট্রেলিয়ার র্যাভেনের। উড়ে এসে ঠোক্কর মারে ড্রোনে। ড্রোনে মারার সঙ্গে সঙ্গেই ড্রোনটি ভারসাম্য হারিয়ে ফেলে।
তবে তাতেও সন্তুষ্ট হয়নি পাখিটি। পুনরায় আবার ঠোঁট দিয়ে তাকে ঠোক্কর মারলে ড্রোন থেকে পড়ে যায় খাবার। সেই ভিডিওই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। আর খুব স্বাভাবিক ভাবেই চোখ এড়ায়নি নেটজেনদের। পাখির এই কাজ দেখে তাকে ‘অ্যাঙ্গরি বার্ড’ নামে অভিহিত করেছেন নেটিজেনরা।
জানা যায়, গুগলের সঙ্গে পার্টনারশিপে রয়েছে এই ড্রোনের মাধ্যমে খাদ্য পরিষেবা। তবে এই র্যাভেন হামলার পর কিছু কিছু জায়গায় ড্রোনের মাধ্যমে খাদ্য পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছে ওই খাদ্য সংস্থা। তবে এই ভিডিওটি ক্যামেরা বন্দি করেছেন বেন রবার্টস নামক একজন ব্যক্তি।
বেন রবার্টস তার নিয়মিত পানীয়র জন্য খাবারটি অর্ডার করেছিলেন ওই খাদ্য সংস্থা থেকেই। তবে খাবার ডেলিভারি হওয়ার আগেই ঘটল বিপত্তি। সেই মাঝেই পাখির হামলায় ভারসাম্য হারিয়ে ফেলে ড্রোনটি। তবে জানা গিয়েছে, শেষ অবধি ড্রোনটি গ্রাহকের কাছে খাবার ডেলিভারি করতে সক্ষম হয়েছে।
ওই খাদ্য সংস্থার এক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, 'ড্রোনগুলো সাধারণত অন্যান্য শহরতলিতে কাজ করে এবং আমরা এখন জানতে পেরেছি যে তাদের কারণে কোনো পাখি আহত হয়েছে।' ড্রোনের জন্য এই পাখি আহতের ঘটনা ওই অঞ্চলে অনেক জায়গাতেই এরই মধ্যে রিপোর্ট হয়েছে।





Post a Comment