ভাল্লুকের কাছাকাছি গিয়ে ছবি তোলায় গুণতে হয় ৮৫ হাজার টাকা
ODD বাংলা ডেস্ক: চিড়িয়াখানা কিংবা সাফারি পার্কে বেড়াতে গেছেন? সেখানে গিয়ে স্মৃতি ধরে রাখতে পশুপাখির সঙ্গে ছবি তুলেছেন নিশ্চয়? ছবি তোলাটা খুবই স্বাভাবিক বিষয়। তবে মার্কিন এক নারী এমন কাজ করে বিপদে পড়েছেন। শুধু বিপদে নয়, মহাবিপদে পরেছেন তিনি। ঐ নারীর জেল-জরিমানা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, ছবি তুলতে গিয়ে ভাল্লুকের খুবই কাছে চলে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের। ঐ নারী একদল পর্যটকের সঙ্গে ঐ পার্কে বেড়াতে যান। নাম তার সামান্থা দেরিং। নিজের মতো করে ঘুরেছেন পার্কে। তখন ধূসর রঙের একটি ভাল্লুক ছোট ছোট তিনটি শাবক নিয়ে ঘুরছিল। সামান্থা ভাল্লুক পরিবারটির বেশ কাছে চলে যান এবং ছবি তোলেন। সেই ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এতেই বাধে বিপত্তি। বুনো ভাল্লুকের বেশ কাছে গিয়ে ছবি তোলার অভিযোগ ওঠে ২৫ বছর বয়সী সামান্থার বিরুদ্ধে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। দোষ স্বীকার করেন সামান্থা। তবে এতে মন গলেনি বিচারকের। চার দিনের কারাদণ্ড হয়েছে তার। একই সঙ্গে গুনতে হচ্ছে এক হাজার ডলার জরিমানা। যা ভারতীয় টাকায় সাড়ে ৮৫ হাজারেরও বেশি।





Post a Comment