জন্মদিনে সারপ্রাইজ দিতে অ্যামজনের ডেলিভারি বয় রূপে প্রেমিকা
ODD বাংলা ডেস্ক: নিকি নামে এক তরুণী, নিজের টিকটক অ্যাকাউন্ট @niki.bayat-তে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, নিজের প্রেমিককে চমকে দিতে অ্যামজনের ডেলিভারি বয়ের রূপে তার সামনে উপস্থিত হন। এরপরই ঘটে গেলে একটি মজার ঘটনা।
প্রেমিককে সারপ্রাইজ দেওয়ার জন্য অভিনব পরিকল্পনা প্রেমিকার। আর তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে প্রেমিকের বাড়িতে পৌঁছান তিনি। বাড়িতে ঢোকার আগে নিজের চেহারায় বেশকিছু পরিবর্তনও আনেন ঐ তরুণী, যাতে তার প্রেমিক তাকে চিনতে না পারেন। আর বাস্তবে হলো তাই। সেই পরিবর্তিত চেহারা নিয়ে তিনি যখন প্রেমিকের সামনে উপস্থিত হন, তখন তাকে চিনতে পারলেন না তার প্রেমিক। পুরো ঘটনার একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐ তরুণী, যা প্রচুর মানুষ এরই মধ্যে দেখে ফেলেছেন।
'মিরর ইউকে' জানাচ্ছে নিকি তার প্রেমিককে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য শিকাগোর বিমান ধরেন। তবে প্রেমিকের সামনে উপস্থিত হওয়ার আগে নিজের রূপ বদলে নেন নিকি। তিনি একটি উপহার কেনেন এবং অ্যামজনের কর্মী হিসেবে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত হন।
সেইদিন কালো রঙের পোশাক, চোখে চশমা, মাস্ক, টুপি ও গ্লাভস পরে যখন নিকি তার প্রেমিকের সামনে উপস্থিত হন এবং উপহার দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান, তখন চমকে যান তার প্রেমিক। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে অ্যামজনের কর্মী তার জন্মদিন কীভাবে জানলেন। তবে কোনোভাবেই নিকিকে চিনতে পারেননি তিনি।
নিকি কিছু বলার আগেই গাড়ির পিছনে লুকিয়ে থাকা তার বোন সামনে আসেন। তিনি গাড়ির পিছন থেকে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করছিল। এরপর নিকি নিজের মাস্ক, চশমা, টুপি ও গ্লাভস খুললে পুরো বিষয়টি বুঝতে পারেন তার প্রেমিক। তারপরেই একে অপরকে আলিঙ্গন করেন তারা। টিকটকে এখনও পর্যন্ত ৪০ লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটি।





Post a Comment