কাচের মতো স্বচ্ছ মাথা, ৩৬০ ডিগ্রি ঘুরছে চোখ মাছের সন্ধান মিললো
ODD বাংলা ডেস্ক: জল এবং স্থল পৃথিবীর এমন দুইটি অংশ যার উপর সমস্ত প্রাণীজগৎ নির্ভরশীল। মানুষসহ অসংখ্য পশুপাখি পৃথিবীর স্থলভাগে বসবাস করে এবং হাজারো জানা-অজানা প্রাণীর বাস জলে । বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর মোট প্রাণীর ৮০ ভাগেরও বেশি অংশের বসবাস সমুদ্রের গভীরে। যার মধ্যে আমরা কেবলমাত্র ১০ ভাগ প্রাণী সম্পর্কে এখন পর্যন্ত জানতে পেরেছি।
পৃথিবীর বিভিন্ন অংশে প্রতিদিন শত শত ডুবুরি নতুন প্রজাতির প্রাণী, ডুবে যাওয়া নৌকা এবং অজানা সব রহস্যের সন্ধানে সমুদ্রের তলদেশে চষে বেড়ায়। সমুদ্র তার পেটের ভেতর কত রহস্য যে লুকিয়ে রেখেছে তা আমাদের ধারণারও বাইরে।
তবে এটা নিশ্চিত করে বলা যায় যে সমুদ্র তার পেটের ভেতর এমন অনেক কিছুই লুকিয়ে রেখেছে যার সন্ধান পেলে মানুষ হতবাক হয়ে যাবে এবং নতুন এক দিগন্তের সূচনা হবে। সম্প্রতি সমুদ্রের দুই হাজার ফুট গভীরে এক অদ্ভুত জীবের দেখা পেলেন এক দল গবেষক। ক্যালিফোর্নিয়ায় মোন্টেরে বে-তে বিজ্ঞানী র্যাচেল কার্সনের নেতৃত্বে অভিযান চালানোর সময় গবেষকরা কাচের মতো স্বচ্ছ মাথা, জ্বলজ্বল করছে চোখ, গায়ের রং বাদামী এমনই একটি অদ্ভুত জীবের দেখা পান।
প্রাথমিক দেখাতেই কোনো ভিন্গ্রহের প্রাণী মনে হলেও গবেষকরা জানান, আসলে এটি গভীর সমুদ্রের একটি মাছ। নাম বেরেলি। ১৯৩৯ সালে প্রথম এই মাছের খোঁজ মেলে। মোন্টেরে বে-তে ফের এই মাছের দেখা মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন, খাবারের সন্ধানে এই মাছ পুরো ৩৬০ ডিগ্রি চোখ ঘোরাতে পারে।





Post a Comment