ঘুমের মধ্যে বকাবকি, ধাপ্পাবাজ প্রেমিকের মু‌খোশ উন্মোচন

 


ODD বাংলা ডেস্ক:  অনেকেরই ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস থাকে। তবে এই অভ্যাস কখনো কখনো তাদের অনেক মুশকিলে ফেলে দেয়। এই রকম ঘটনা ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। তিনি ঘুমের মধ্যে কথা বলে ফেলেছিল, আর তাতেই বান্ধবীর সামনে তার আসল রূপ খুলে যায়। যদিও গার্লফ্রেন্ড বিশ্বাস করতে পারছিল না ওই ব্যক্তি তার সঙ্গে প্রতারণা করছে। তবে যখন তিনি এই নিয়ে খোজখবর শুরু করলেন তখনই সত্যটা সামনে আসে। 


টিকটক ইউজার আমেরিকার বাসিন্দা বেটি হান্টার ভিডিওটি শেয়ার করেন। আর কীভাবে তিনি প্রেমিকের প্রতারণাকে ধরলেন তা জানান। তিনি বলেন যে প্রথমবার সন্দেহ হয়েছিল, যখন তিনি ঘুমের মধ্যে কিছু কথা  শোনেন, তবে তিনি তার কথাগুলো সঠিকভাবে বুঝতে পারেননি। বেইলি বলেন যে যখন সে প্রেমিকের কাছে পৌঁছেছিল এবং মনোযোগ দিয়ে শুনছিল, তখন দেখা গেল যে সে  ঘুমের মধ্যে একজন নারীর নাম করছে। এটা তার কাছে অদ্ভুত ছিল, সে বুঝতে পারেনি যে একজন নারীর নাম এভাবে নেয়া হচ্ছে।


তিনি আরো বলেন, যে রাতে বিছানা থেকে উঠে ফেসবুকে ওই নারীর নাম খুঁজছে, যেখানে তিনি দেখতে পান যে তার প্রেমিক যে নারীর নাম নিচ্ছে তিনি বিবাহিত এবং সন্তান রয়েছে। সকালে যখন প্রেমিকের ঘুম ভাঙল, তখন বেইলি তাকে নারীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ওই নারীর নাম শোনার পর প্রেমিক বলেন যে তিনি তার সঙ্গে হাই স্কুলে পড়াশোনা করতেন, তাই তিনি তাকে চেনেন, তাদের মধ্যে এর চেয়ে বেশি কিছু নেই। যাইহোক, বেইলি প্রেমিকের কথায় বিশ্বাস করেনি এবং খোজখবর নিতে শুরু করেন। 


বেইলি ওই নারীকে ফোনে টেক্সট করে জিজ্ঞাসা করেন যে সে তার প্রেমিকের সঙ্গে কথা বলেছে কিনা, তখন নারী প্রতিক্রিয়া তাকে আরো বিভ্রান্ত করে ফেলে। নারী বেইলিকে বলেন যে নিজের কাজ করুন। এরপর তিনি প্রেমিকের কল ডিটেইলস দেখেন, তারপর একটি নম্বরে ৪৫ মিনিট ধরে কথা বলার রেকর্ড দেখতে পান। এই নম্বরটি বেইলির কাছে অজানা ছিল। বেইলি যখন তার বয়ফ্রেন্ডকে এই নাম্বারটি সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন সে বলে যে এই নম্বারে কথা বলেননি, হয়তো কোম্পানি ভুল করে এই কল ডিটেইলগুলো তার ফোনের বিলে যোগ করেছে। 


যদিও প্রেমিক অনেক চালাকি দেখিয়েছিল, বেইলি হান্টার তার চাতুর্য ধরে ফেলেন এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে সম্পর্কিত সব জিনিস নিজের থেকে সরিয়ে নিয়েছেন বেইলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.