বিশ্বের বিচিত্র পাঁচ টয়লেট রেস্তোরাঁ
ODD বাংলা ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্ত যেমন বিস্ময়কর ও অদ্ভূত জিনিস দেখার আছে, তেমন সারা বিশ্বে কিছু অদ্ভূত রেস্তোরাঁও রয়েছে। পৃথিবীর কয়েকটি দেশে এমন কয়েকটি রেস্তরাঁ রয়েছে যেগুলোতে গেলে চোখ কপালে উঠবে আপনার। ভেতরের পরিবেশ অন্য সব রেস্তোরাঁর চেয়ে আলাদা। বলছি টয়লেট রেস্তোরাঁ কথা। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে টয়লেট-থিমযুক্ত রেস্তোরাঁ! এরমধ্যে অন্যতম হচ্ছে-
এই রেস্তোরাঁয় গেলে অতিথির খাওয়া শুরুর আগেই তার ক্ষুধা হারিয়ে ফেলতে পারেন। কারণ এখানে ইন্টিরিয়র মোটেই ল্যাভেটোরিয়াল নয়। কারণ এখানকার গ্লাস, খাবার পরিবেশন করার জিনিসপত্র টয়লেটে ব্যবহৃত প্লেটের মতো দেখতে। তবে সেগুলি মোটেই আসল নয়।
দাস ক্লো, যার অর্থ জার্মান ভাষায় টয়লেট। লোকেরা প্রস্রাবের বোতল থেকে বিয়ার পান করে এবং হাসপাতালের ট্রে থেকে খাবার খান। বিশ্বের সবচেয়ে উদ্ভট বারগুলির মধ্যে এটি একটি।
টয়লেট চেয়ার, বেসিনের মতো টেবিল, বাসনপত্র হল বাথটব এবং পুরুষদের কিউবিকেল এবং খাবার দেখতে অনেকটা মলের মতো। তবে সেগুলো মোটেই মল নয়, সুস্বাদু চাইনিজ ও মালয়েশিয়ান খাবার।
ম্যাজিক রেস্টরুম ক্যাফে এর মেনুতে 'গোল্ডেন পুপ রাইস' এবং এমনকি একটি 'ব্লাডি নম্বর টু' আইসক্রিম রয়েছে। এশিয়ার টয়লেট-থিমযুক্ত রেস্তোঁরা দেখে মুগ্ধ হয়েছিলেন এই রেস্তোরাঁর মালিক। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি খোলার সিদ্ধান্ত নেন।
এ দেশে এমন রেস্তোরাঁ প্রথম। পুরো রেস্তারাঁটি আউটডোর সিটিং হলেও সিটগুলো আসলে আস্ত এক একটি টয়লেট প্যান! হট কুপ্পা, পিত্জা বা ফ্রাইজ বসে খেতে হলে সেখানেই বসেই খেতে হবে! পুরোপুরি ভেজিটেরিয়ান রেস্তোরাঁটির মূল্য উদ্দেশ্য হলো, সাফাই কারিগরদের সমাজে সমান অধিকার ও সম্মান প্রদান করা ও তাদের স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা।





Post a Comment