সন্তানের হোম ওয়ার্ক তদারকির দায়িত্ব পোষা কুকুরের
ODD বাংলা ডেস্ক: সন্তানের লেখাপড়া নিয়ে স্বভাবতই মা-বাবা দুশ্চিন্তায় থাকেন। কর্মজীবি পিতামাতার তো ঠিকমত সময়ই হয়ে ওঠে না সন্তানের পাশে বসে থেকে শাসন করে পড়ানো। আবার ২৪ ঘন্টার জন্য তো গৃহশিক্ষক পাওয়া মুশকিল। এই সমস্যা থেকে মুক্তি পেতে এক চাইনিজ ব্যক্তি তার পোষ্য কুকুরকেই ট্রেনিং দিলেন। মেয়ে ঠিকমত পড়ালেখা বা হোম ওয়ার্ক করছে কি-না তার তত্ত্বাবধায়নে নিযুক্ত রয়েছে কুকুরটি।
কুকুরটির নাম ফানটুয়ান। সে তার দায়িত্ব পালনের সময় সামনের দুই পা টেবিলের উপর উঠিয়ে সজাগ দৃষ্টি রাখে মনিবের মেয়ের উপর যাতে সে হোম ওয়ার্ক ঠিকমত করে। কুকুরটির বিষয়ে তার মনিব জু লিয়াং বলেন, একিদিন বাড়ি ফিরে দেখি মেয়েটি হোম ওয়ার্ক না করে দুষ্টুমি করছে। আর তখনই পাশে দাড়িয়ে ছিলো ফানটুয়ান। সেই মুহূর্তেই মনে হলো, যদি ফানটুয়ান আমার মেয়ে জিনিয়ার প্রতি সজাগ দৃষ্টি রাখে তবে সে ঠিকমত পড়ালেখা করবে। এরপর থেকে আমি কুকুরটিকে ট্রেনিং দিয়ে জিনিয়ার পড়ালেখা তদারকির দায়িত্ব দিয়েছি।’
অন্যদিকে, জিনিয়াও বেশ খুশি মনে ফানটুয়ানের কর্তৃত্বতে মুগ্ধ। আর তাইতো সে এখন ঠিকমত পড়ছে সঙ্গে হোম ওয়ার্কও করছে। তার মতে, ‘আমার মোটেও একঘেয়েমি লাগেনা বরং ফানটুয়ান আমার বন্ধুর মত পাশে থেকে আমার পড়ালেখার তদারকি করছে এটা ভাবতেই ভালো লাগে।’





Post a Comment