ওমিক্রনের বাড়বাড়ন্ত! এক সপ্তাহে আক্রান্ত দেশের ৪০৩ শতাংশ মানুষ
ODD বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা ওমিক্রন ভেরিয়েন্ট সম্পর্কে আশঙ্কা প্রকাশ করার পর সেখানে করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্ত এক সপ্তাহে ৪০৩ শতাংশ বেড়েছে, যার ফলে রীতিমতো বাড়ছে ভয়। দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ভাইরোলজিস্ট তুলিও ডি অলিভেরা সংক্রমণের বৃদ্ধিকে 'ভয়ঙ্কর' বলে বর্ণনা করেছেন এবং সবাইকে টিকা গ্রহণ ও মাস্ক ব্যবহারের জন্য অনুরোধ করেছেন।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ওমিক্রন ভ্যারিয়েন্ট দক্ষিণ আফ্রিকাকে 'কম সংক্রমণের সময়' থেকে 'দ্রুত বৃদ্ধিতে' পরিণত করেছে। দক্ষিণ আফ্রিকায় এখন কোভিড পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১০ শতাংশের বেশি। সরকারি তথ্যানুযায়ী, মঙ্গলবার ৪৪৭৩ জন আক্রান্তের খবর মেলে, যা আগের দিনের তুলনায় যা ৯২ শতাংশ বেশি। এদিকে দেশের বিজ্ঞানীরা সতর্ক করেন, ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেশির ভাগ লোকই টিকা নেননি।
ডি অলিভেরা টুইট করে বলেন, বিস্ময়কর! দক্ষিণ আফ্রিকায় করোনা পজিটিভ কেসের ভয়াবহ বৃদ্ধি ঘটেছে। অনুগ্রহ করে নিরাপদে থাকুন, মাস্ক ব্যবহার করুন এবং টিকা দেওয়ার জন্য যান। কারণ বিশ্বের ১০০০ জন বিজ্ঞানী বিষয়টি আরো ভালোভাবে বোঝার চেষ্টা করছেন।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস (এনআইসিডি) এর তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৬৬৪টি পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে নতুন শনাক্ত ৪ হাজার ৩৭৩ জন সংক্রমণের শিকার। যা সোমবারের তুলনায় ৯২ শতাংশ বেশি। গত মঙ্গলবার ৮৬৪ জন শনাক্ত হয়। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ৪০৩ শতাংশ মানুষ আক্রান্ত।





Post a Comment