রান্নাঘরের সামনে হঠাৎ সিংহ
ODD বাংলা ডেস্ক: ধরুন সকালে ঘুম থেকে উঠে আপনি কফি তৈরি করতে রান্না করে গেলেন, গিয়ে দেখলেন রান্নাঘরের সামনে গর্জন করছে একটি সিংহ। সেই মুহূর্তে আপনার কি মনে হবে? ভাবছেন এটি কোনো গল্প! তবে না, এই ঘটনা ঘটেছে ডাইলান পানোসের সঙ্গে।
৪৬ বছরের ডাইলান পানোস দক্ষিণ আফ্রিকার সোমখণ্ড গেম রিজার্ভে এই ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতেই দেখলেন রান্নাঘরের জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে একটি সিংহ। তবে তিনি চিৎকার করেননি আবার ভয়ও পাননি। তিনি বেশ শান্তভাবে বিষয়টিকে সামলে নিয়েছেন এবং একটি ভিডিও করেছেন। এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তিনি যে ঘরটিতে রয়েছেন সেটি আসলে একটি ক্যাম্পের মধ্যে।
রান্নাঘর এবং খাবার খাওয়ার ঘরের মাঝখানে কোনো দরজা নেই এবং জানলার উপরে শুধুমাত্র তার দিয়ে বাঁধা রয়েছে। অর্থাৎ সিংহের মতো এমন হিংস্র জন্তু একটি থাবা দিলেই সব তার ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সিংহ ওই ব্যক্তিকে দেখতেই গর্জন করতে শুরু করে। তবে সেই ব্যক্তি বেশ শান্ত স্বভাবে স্থির থাকেন এবং ভিডিও করতে থাকেন।
শেষমেষ সিংহ উপায় না দেখে সেই জায়গা থেকে চলে যায় এবং এদিক ওদিক ঘুরতে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি যারা দেখেছেন তারা সবাই ভয় পেয়ে গিয়েছেন। এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি কেউই চট করে হতে চান না। তবে প্রায় ৪০ মিনিট পরে সিংহটি ওখান থেকে চলে যায় বলে ভিডিওটির ক্যাপশন থেকে জানা গিয়েছে। সেই ব্যক্তি শিক্ষা দিলেন কীভাবে একজন হিংস্র জন্তুর সামনেও নিজেকে সুস্থভাবে টিকিয়ে রাখা যায়।





Post a Comment