বানরের মুখেও মাস্ক
ODD বাংলা ডেস্ক: মহামারির সময় আমাদের জীবনে প্রভাব ফেলেছে তা বলাবাহুল্য। জীবনধারা থেকে পরিবর্তন হয়েছে আমাদের ফ্যাশনও। রাস্তায় বের হলেই মাস্ক বাধ্যতামূলক এখন বিশ্বের সব দেশেই। আর এই ‘নিউ নরম্যাল’কে বেশ মানিয়ে নিয়েছে মানুষ। তবে জানেন কি পশুদের কি অবস্থা? এবার মাস্ক পরে নজর কাড়ল একটি বানর। ট্যুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় পড়ে থাকা একটি মাস্ক তুলে নিয়ে নিজের মুখে লাগিয়ে নিল একটি বানর।
ভিডিওটি ২৭ সেকেন্ডের, বানরটি রাস্তায় পড়ে থাকা একটি পরিত্যক্ত মুখের মাস্ককে তুলে নিজের মুখে লাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পরে মাস্কটি পড়ে গেলে আবার তা পরার চেষ্টা করে। মুখে মাস্কটি পরে বেশ ঘুরে বেড়ায় বানরের বাচ্চাটি। হাস্যকর ভাবে বানরটি নিজের পুরো মুখে লাগিয়ে ফেলে মাস্কটি।
ভিডিওটিকে যে নেটিজেনরা ভালোবেসে ফেলেছেন তা এর ‘লাইক’ দেখেই বোঝা যাচ্ছে। প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিওটি এরই মধ্যে দুই মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। লাইকও দিয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। সঙ্গে সঙ্গে রিট্যুইটও করেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। রয়েছে এমন কিছু কমেন্ট যেখান থেকে বোঝা যাচ্ছে যে বানরটিকে বেশ পছন্দ করেছেন ট্যুইটার ব্যবহারকারীরা।
তবে এই ভিডিও থেকে এটাও প্রমাণিত হয় যে পশুরা বেশ ভালোই নকল করে মানুষদের। অন্যদিকে, তারা বেশ লক্ষ্য করেছে এই নিউ নরম্যাল ট্রেন্ডকেও। বরং বলা চলে, মানুষের থেকে বেশি স্মার্ট এই পশুরাই।





Post a Comment