২০ হাজার ক্যালোরির বার্গার মাত্র ৪ মিনিটে সাবাড় করলেন যুবক



 ODD বাংলা ডেস্ক:  নেট দুনিয়ায় আজকাল এমন সব ভিডিও ভাইরাল হয়, যা দেখে অবাক হয়ে যান নেটিজ়েনরা। সম্প্রতি ইউটিউবে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে সুবিশাল আয়তনের একটি বার্গার মাত্র চার মিনিটে সাবাড় করেছেন এক যুবক। জানা গিয়েছে, দৈত্যাকার ওই বার্গারে ছিল ২০ হাজার ক্যালোরি। ম্যাট স্টোনি ইউটিউবে এই ভিডিও শেয়ার করেছেন, যা দেখে কার্যত হাঁ হয়ে যাবেন আপনি। 

জানা যায়, একটি ফুড চ্যালেঞ্জে গিয়ে ওই পেল্লাই সাইজের বার্গার মাত্র চার মিনিটে খেয়ে নিয়েছেন এই যুবক। লাস ভেগাসে এই ফুড চ্যালেঞ্জের আয়োজন করা ছিল। লাস ভেগাসের হার্ট অ্যাটাক গ্রিল রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল দ্য অক্টোপল বাইপাস চ্যালেঞ্জ এর। সেখানেই এই বিশাল বার্গার খেয়েছেন ওই যুবক।


৮টি ১/২ প্যাটিস, চিজের ১৬টি স্লাইস, একটি পুরো রেড অনিয়ন, টমেটো দুইটি, মরিচ, ৪০টি বেকন স্লাইস,  হ্যামবার্গার বান দুইটি। এই বিশাল বার্গার এত কম সময়ে খেয়ে রেকর্ড গড়েছেন মিকি সুডো নামের ওই যুবক। ইউটিউবে ওই যুবকের গপগপ করে বার্গার সাবাড় করার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, জল দিয়ে গিলে গিলে বার্গার খাচ্ছেন তিনি। ঘেমেনেয়ে একসা অবস্থা। তবে তা সত্ত্বেও হাল ছাড়েননি মিকি সুডো নামের ওই যুবক। এরই মধ্যে এই ভিডিও ভিউ ৮০ লাখ পেরিয়ে গিয়েছে।


কীভাবে ওই যুবক একসঙ্গে এতটা খাবার খেলেন, এত বড় বার্গার মাত্র চার মিনিটে খেয়ে নিলেন, তাই ভেবেই অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকেই বেশ মজাদার কমেন্ট করেছেন। অনেকে আবার বলেছেন তারা এই বার্গারের অর্ধেকও খেতে পারতেন না। তবে এই যুবক কার্যত অসাধ্য সাধন করে দেখিয়েছেন। 


এত বড় বার্গার এত কম সময়ে জল দিয়ে গিলে গিলে খাবার সময় যুবকের যে বেশ কষ্ট হয়েছে সেকথারও উল্লেখ করেছেন নেটিজেনদের অনেকেই। কেউ বলেছেন এই যুবক আসলে সত্যিই মহামানব। কেউবা বলেছেন, এভাবে খাওয়া দেখে তাদের অস্বস্তি হয়েছে। তবে বেশিরভাগের কথাতেই, কষ্ট হোক বা দেখতে বাজে লাগুক, জল দিয়ে গিলে হোক বা সাধারণ ভাবে চিবিয়ে- যেনতেনপ্রকারেণ চ্যালেঞ্জ পূরণ করেছেন এই যুবক। তার স্পিরিটকে কুর্নিশ জানানো উচিত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.