বিশ্বের প্রথম যন্ত্রমানব, এভাবেই কাটিয়েছে জীবনের ৪০ বছর

 


ODD বাংলা ডেস্ক:  ১৭ বছর বয়স এক যুবক। নাম তার লেস বো। সৎ ভাইয়ের সঙ্গে দৌড় প্রতিযোগিতার সময় তিনি পড়ে যান একটি বৈদ্যুতিক সংযোগের লাইনে। তখন তার দুই হাত-পায়ে মারাত্মকভাবে কারেন্ট শক খান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লেস বোকে দেখে চিকিৎসকরা জানান, পাঁচ বছরের মধ্যেই তিনি মারা যাবেন।

তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা তার পুড়ে যাওয়া হাত দুটি কেটে ফেলেন। চিকিৎসকরা জানিয়ে দেন, বো আর কোনোদিন হাঁটতেও পারবেন না। তার পা দুটি হাঁটার জন্য সক্ষম নয়। তারপর থেকে বো তার নতুন জীবনে হাত-পা ছাড়াই অভ্যস্ত হয়ে ওঠেন। সব সময়ই তার পাশে কাউকে না কাউকে থাকতে হয়। নিজেকে জড়বস্তু ভেবে বো সব সময় হতাশায় ভুগতেন।


লেস বো’র বয়স বর্তমান ৪০ বছর। তিনি স্বাভাবিকভাবে জীবন-যাপন করছেন যন্ত্রমানব হিসেবে। লেস বোই বিশ্বের প্রথম সাইবর্গ বা যন্ত্রমানব। তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ আবার যন্ত্রমানব হয় কীভাবে? বাস্তবতা হচ্ছে, সত্যিই মানুষের শরীরে যন্ত্র স্থাপন করা সম্ভব। আর এটি প্রমাণ করেছেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড ফিজিক্স ল্যাবরেটরির গবেষকরা। 


এই গবেষকরা লেস বোকে দুটি রোবোটিক হাত লাগিয়ে দেন। বো তার যন্ত্রের হাত দুটির বিষয়ে জানান, বর্তমানে আমার জীবনযাত্রা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। যদিও প্রথমে হাত দুটি ব্যবহার করতে একটু সমস্যা হয়েছিল। তবে এখন অভ্যাস হয়ে গেছে। এই হাত দিয়ে এখন যেকোনো জিনিস ধরতে পারি।


 সেখানকার একজন ডা. আলবার্ট চাই জানান, হাত হিসেবে যন্ত্র প্রতিস্থাপনকে বলা হয় 'টার্গেটেড মাসল ইনারভেশন'। হাতের বিভিন্ন কোষের সক্রিয়তার ওপর বিবেচনা করে এ ধরনের প্রতিস্থপান করা হয়। লেস বোকের কাঁধে একটি সকেট তৈরি করেছেন চিকিৎসকরা। আর সেই সকেটের সঙ্গে যন্ত্রের হাত দুটি সংযুক্ত করে দিলেই তা কাজ করে।


হাত দুটির নড়াচড়া করা নির্ভর করে কিন্তু লেস বো এর ওপর। লেস বো এখন স্বাভাবিকভাবেই তার হাত দিয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন। যন্ত্রের হাত পেয়ে তিনি অনেক খুশি। তার মতে, ছোটবেলার মতো এখন অনুভব করি। এখন পোশাক পরলেও আমাকে বেশ সুন্দর দেখায়।


লেস বোয়ের বিষয়ে ইসরায়েলের জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবাল নোয়া হারারি বলেন, মানুষ নিজেকে আগামী ২০০ বছরের মধ্যেই সাইবর্গ বা যন্ত্রমানবে রূপান্তর করতে সক্ষম হবে। দীর্ঘায়ু লাভের আশায় মানুষ শরীরে যন্ত্র বসিয়ে নিজেকে যন্ত্রমানব করে তুলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.