১৩ তলা হোটেলে ১০ হাজার শূকর, থাকতে পারবে না মানুষ
ODD বাংলা ডেস্ক: ১৩ তলার সুবিশাল অট্টালিকা। নাম তার হগ হোটেল। তবে চাইলেই ঢুকে পড়া যাবে না সেখানে। সিসিটিভি ক্যামেরায় মোড়া বহুতল ভবনটিতে নিশ্ছিদ্র জৈবিক সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
তবে এই হোটেলটিতে কোনো মানুষ থাকে না। সেখানে থাকে ১০ হাজারেরও বেশি শূকর। শূকরদের এই হোটেলটি রয়েছে চীনের দক্ষিণাংশে।
জানা যায়, মুয়ুয়ান ফুডস এবং নিউ হগ গ্রুপ নামের দুই সংস্থা মিলে গড়ে তুলেছে বহুতলা হোটেলটি। এর ভেতরে শূকরদের থাকা-খাওয়া ছাড়াও রয়েছে পশুদের অত্যাধুনিক চিকিৎসার সব ব্যবস্থা।
মাহামারির আগে সোয়াইন ফ্লু থাবা বসিয়েছিল চীনে। সে যাত্রায় প্রচুর শূকর মারা যায় ওই দেশে। তার পর থেকেই খাদ্য সুরক্ষার বিশেষ নজর দিয়েছে চীন। চীনে শূকরের মাংস খুবই জনপ্রিয়। তাই শূকর থেকে যাতে কোনো রোগ মানুষের মধ্যে না ছড়ায় সে জন্যই শূকরদের আলাদা করে রাখার এই প্রয়াস নিয়েছে চীন।
এই হোটেলটি ছাড়াও নিউ হগ গ্রুপ তিনটি পাঁচতলা বাড়িও বানাচ্ছেন শূকরদের জন্য। জৈব সুরক্ষায় সুরক্ষিত সেই তিনটি হোটেল যে এলাকা জুড়ে বানানো হয়েছে, তা প্রায় ২০টি ফুটবল মাঠের সমান।





Post a Comment