মাত্র চার মিটার চওড়া বাড়ির দাম ১৯ কোটি
ODD বাংলা ডেস্ক: মাত্র চার মিটার চওড়া একটি বাড়ি। দুইটি বাড়ির মাঝখানে স্যান্ডউইচের মতো চেপে আছে। এমনভাবে চেপে আছে যে অনেক সময় দ্রুতগতিতে কোনো পথচারী গেলে তাদের নজরেও পড়ে না বাড়িটি। এই বাড়িটি লন্ডনে অবস্থিত।
১৯৮৭ সালে বাড়িটি হেনরি হ্যারিসন নামে এক স্থপতি নির্মাণ করেছিলেন। এই বাড়িটি বিক্রি হয়েছে। তবে কত টাকায় বিক্রি হয়েছে তা জানলে মাথা ঘুরে যাবে। বাড়িটি ভারতীয় টাকার ১৯ কোটিরও বেশি দামে বিক্রি হয়েছে।
তবে একটা প্রশ্ন সবার মাথায় আসতে পারে, এতো সরু বাড়িতে মানুষ থাকবে কীভাবে? বাড়িটি সরু হলেও কেনসিংটন এলাকায় অবস্থিত এই বাড়িটির মোট জায়গা ১৫৮৭ স্কয়ার ফিট।
বাড়িটির নিচের তলায় আছে খাবার ঘর, বসার ঘর আর আধুনিক রান্নাঘর। উপরের তলায় আছে তিনটি বেড রুম। এছাড়া হয়েছে বসার ঘর পর্যাপ্ত আলো-বাতাস আসার সুবিধা,ছোট একটা বাগান, সার্বক্ষণিক জলের সুবিধা তো আছেই। মোট কথা একটা আদর্শ বাড়িতে যা যা থাকা দরকার তার সবই আছে এই বাড়িটিতে। তাই ছোট কোনো পরিবারের থাকতে একদমই অসুবিধা হবে না।
তবে এতো সরু বাড়ির এতো দাম হাঁকার পেছনে অবশ্য আরো একটি কারণ আছে। কেনসিংটন এলাকা বসবাসের জন্য লন্ডনবাসীদের পছন্দের শীর্ষে। মূলত ওই এলাকায় অবস্থানের কারণেই এতো দামে বিক্রি হচ্ছে বাড়িটি।





Post a Comment