সাবানের দাম দুই লাখ টাকা, কী দিয়ে তৈরি?
ODD বাংলা ডেস্ক: আমার জানি একটি সাবানের দান ৪০, ৫০ বা খুব বেশি হলে ২০০ টাকা। তবে কখনো কি শুনেছেন একটি সাবানের দাম দুই লাখ ২৬ হাজারের বেশি টাকা? কি বিশ্বাস হচ্ছে না?
অবিশ্বাস্য হলেও দু’লাখি এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে। লেবাননের একটি পরিবার এই বহুমূল্য সাবান তৈরি করে। যিনি এই সাবানটি তৈরি করেছেন তার নাম খান আল সাবুন। বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার। কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন।
হাসানের পরিবারের দাবি, তাদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়া দেওয়া হয়। তিন গ্রাম হিরার গুঁড়া, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ছয় মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়।





Post a Comment