বড়দিনের কেক তৈরি করুন নিজেই
ODD বাংলা ডেস্ক: দেখেত দেখতেই চলে এলো বড়দিন। আর মাত্র চারদিন পরেই বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। উৎসবের এই দিনে কেক ছাড়া চিন্তাই করা যায় না। যদিও এই আয়োজনে থাকে আরো অনেক খাবারের আইটেম। কিন্তু অন্য সবকিছুর সঙ্গে কেক থাকা বাধ্যতামূলক। এটি বড়দিনের সবচেয়ে আকর্ষণীয় খাবার।
বড়দিন উপলক্ষে সবাই বাইরে থেকে কেক কিনে আনেন। কিন্তু আপনি চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদ কেক। কিভাব? চলুন জেনে নেয়া যাক কেক তৈরির সহজ রেসিপিটি-
উপকরণ: ডিম ৪টি, ময়দা ১ কাপ, চিনি ১ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চকলেট পাউডার ২ চা চামচ, কোকো পাউডার ১ চা চামচ, চকলেট কালার ১ টেবিল চামচ, বাটার গলানো ১ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।
আরো পড়ুন: চিংড়ি প্রেমীদের জন্য স্পাইসি প্রন কারি
প্রণালী: একটি বড় পাত্রে ডিমের সাদা অংশ বিটার বিট করে নিন। প্রথমে ফোম করে এরপর চিনি দিয়ে বিট করুন। কুসুমে চকলেট কালার ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে বিট করে নিন। ময়দা, বেকিং পাউডার, চকোলেট পাউডার, কোকো পাউডার, গুঁড়া দুধ এক সঙ্গে চেলে নিন।
এবার একটি স্পাচুলার সাহায্যে ভালো করে মেশান। এরপর বাটার দিয়ে আরেকবার নিন। কেকের পাত্রে তেল ব্রাশ করে মিক্সড কেকের ব্যাটার ঢালুন। প্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেক করুন। এরপরও কেক পুরোপুরি তৈরি না হলে আরো মিনিট পাঁচেক বেক করুন। হয়ে গেলে বের করে ঠাণ্ডা করে উপরে ক্রিম দিয়ে পছন্দমতো সাজিয়ে নিন।





Post a Comment